এক্সপ্লোর

Nifty 50: ২০২৬ সালেই ৩০ হাজার পয়েন্ট ছোঁবে নিফটি ৫০ সূচক ? বুল রান শুরুর ইঙ্গিত দিল ব্রোকারেজ ফার্ম

Nifty 50: মূলত আয় পুনরুদ্ধারের প্রত্যাশার উপরে ভিত্তি করে নিফটি ৫০ সূচকের ৩০ হাজার পয়েন্টে পৌঁছানোর আশা করা হচ্ছে।

Stock Market News: ব্রোকারেজ ফার্ম জেপি মর্গ্যান জানিয়েছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ (NIFTY 50 Prediction) আগামী ৬ মাস থেকে ৯ মাসের মধ্যে ২৬,৫০০ থেকে ৩০,০০০ পয়েন্টে চলে যাবে। যদি বাজারে বিয়ার ট্রেন্ড বা মন্দা দেখা যায় তাহলে নিফটি ৫০ চলে আসতে পারে ২৬,৫০০ পয়েন্টে আর যদি বুল রান শুরু হয় তাহলে তা নিশ্চিতভাবে ৩০,০০০-এর স্তরে পৌঁছে যাবে।

মূলত আয় পুনরুদ্ধারের প্রত্যাশার উপরে ভিত্তি করে নিফটি ৫০ সূচকের (NIFTY 50 Prediction) ৩০ হাজার পয়েন্টে পৌঁছানোর আশা করা হচ্ছে। ২০২৬ অর্থবর্ষের প্রথমার্ধের প্রথম ত্রৈমাসিকে বিনিয়োগ ব্যাঙ্কারের রাডারে নিফটি ৫০ এবং অন্যান্য সংস্থার আয় সম্ভবত বার্ষিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে। এই বিনিয়োগ ব্যাঙ্কার আশা করছেন যে প্রথম ত্রৈমাসিকটি সম্ভবত নিম্নমানের আয়ের সংখ্যা থেকে ভাল পুনরুদ্ধারের দিকে একটি রূপান্তর সময়সীমা হিসেবে কাজ করবে। অর্থনৈতিক গতিতে পুনরুদ্ধার এই সমৃদ্ধিকে পরিচালিত করবে।

জেপি মর্গ্যান সংস্থা জানিয়েছে যে তারা ব্যাঙ্ক, কনজিউমার, হসপিটালিটি, রিয়েল এস্টেট, প্রতিরক্ষা এবং বিদ্যুৎকে অগ্রাধিকার দিয়েছে। সোমবার মোতিলাল অসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেস সংস্থা জানিয়েছে যে স্বল্পমেয়াদি (NIFTY 50 Prediction) অনিশ্চয়তা ও অস্থিরতা উপেক্ষা করে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি সমৃদ্ধির উপরে মনোযোগ দিচ্ছেন। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও যুদ্ধের মুখোমুখি হওয়া সত্ত্বেও নিফটি ৫০ সূচক দিয়েছে ৬ শতাংশ রিটার্ন। ভারতের এই বাজার সূচক ২০২৫ অর্থবর্ষেই সবথেকে খারাপ পারফর্ম করেছে।

যদিও মোতিলাল অসওয়াল ফার্ম নিফটি ৫০ সূচকের আর্নিং পার শেয়ারের সম্ভাবনা ১.২ শতাংশ এবং ০.৪ শতাংশ কমিয়েছে যথাক্রমে ২০২৬ ও ২০২৭ অর্থবর্ষের জন্য। এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে নিফটি ৫০ সূচকের সংস্থাগুলি ২০২৫ অর্থবর্ষে তাদের আয় ৪ শতাংশ বাড়িয়েছিল যা এই অর্থবর্ষে বা আগামীতে ১৪ শতাংশ বাড়াতে পারে। অন্যদিকে এমকে গ্লোবাল রিসার্চ ব্রোকারেজ ফার্ম নিফটি ৫০ সূচকের লক্ষ্যমাত্রা ২০২৬ সালের জন্য রেখেছে ২৬,৫০০ পয়েন্ট পর্যন্ত। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget