এক্সপ্লোর

Cheque Clearance Rule: কয়েক ঘণ্টার মধ্যেই চেক ভাঙিয়ে টাকা তোলা যাবে! RBI- এর নতুন নিয়ম, কবে থেকে লাগু?

RBI New Rule on Cheque: শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দুটি ধাপে CTS ক্লিয়ারিংয়ের বিষয়টি বলবৎ করা হবে।

নয়া দিল্লি: গ্রাহকদের জন্য এবার বড় স্বস্তি ব্যাঙ্কে। চেক-এর মাধ্যমে যারা পেমেন্ট করে থাকেন, তাদের জন্য বিরাট সুবিধা করে দিতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। চেক পেমেন্টের নিয়ম ও প্রক্রিয়া পরিবর্তন করছে আরবিআই। 

জানান হয়েছে যে, আগে চেকের মাধ্যমে পেমেন্ট করলে অ্যাকাউন্টে টাকা আসতে দুই থেকে তিন দিন সময় লাগে। কিন্তু, এখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চেকে পেমেন্ট করা টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আরবিআই এর তরফে বলা হয়েছে,  ৪ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিয়ম। বর্তমানে, চেক ক্লিয়ার হতে T+1 অর্থাৎ পরবর্তী কর্মদিবস লাগে। যদি চেকটি অন্য ব্যাঙ্কের হয়, তাহলে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে। এখন এই ব্যবস্থা দিনের পরিবর্তে কয়েক ঘন্টার মধ্যে কমিয়ে আনা হবে।                              

শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দুটি ধাপে CTS ক্লিয়ারিংয়ের বিষয়টি বলবৎ করা হবে। প্রথম ধাপ ২০২৫-এর ৪ অক্টোবর এবং দ্বিতীয় ধাপে ২০২৫-এর ৩ জানুয়ারি নয়া বিধি কার্যকর করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের তরফে সমস্ত ব্যাঙ্ককে তাঁদের গ্রাহকদের চেক ক্লিয়ারেন্সের পরিবর্তিত নিয়ম সম্পর্কে সচেতন করতেও বলা হয়েছে।                                   

আরবিআই জানিয়েছে, সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ব্যাংকগুলি যে চেক গ্রহণ করবে, তা অবিলম্বে ও ধারাবাহিকভাবে স্ক্যান করে ক্লিয়ারেন্সের জন্য পাঠাবে। বর্তমানে, চেক ট্রাঙ্কেশন সিস্টেমে (CTS) চেকগুলিকে ব্যাচে প্রক্রিয়াজাত করা হয়, যা ক্লিয়ারিং করতে এক থেকে দুই দিন সময় লাগে। নতুন সিস্টেমে, চেকটি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে ইলেকট্রনিকভাবে পাঠানো হবে এবং সারা দিন ধরে (কন্টিনিউয়াস ক্লিয়ারিং) ক্রমাগত প্রক্রিয়াজাত করা হবে। অর্থাৎ, ব্যাঙ্কিং চলাকালীনই চেক ক্লিয়ারিং অবিচ্ছিন্নভাবে চলতে থাকবে।

নতুন নিয়ম অনুসারে, প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে, চেক উপস্থাপনকারী ব্যাঙ্ক গ্রাহককে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদান করবে। সমস্ত সুরক্ষা পরীক্ষা সম্পন্ন হলে অর্থ প্রদানের নিষ্পত্তির এক ঘন্টার মধ্যে এটি করা হবে। অর্থাৎ, আপনি যদি সকালে একটি চেক জমা দেন, তাহলে সম্ভব টাকা ওইদিন বিকেল বা সন্ধ্যার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।                      

সেরা শিরোনাম

Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Gold Price Today: সোনার দাম এক ধাক্কায় কমলো ২ হাজারের বেশি, রুপো কমলো ১০ হাজারের বেশি
সোনার দাম এক ধাক্কায় কমলো ২ হাজারের বেশি, রুপো কমলো ১০ হাজারের বেশি
Investment Strategy: SIP তো করেছেন, এই কাজ না করলে বিরাট ক্ষতি হতে পারে আপনার, ক্ষতি এড়াতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
SIP তো করেছেন, এই কাজ না করলে বিরাট ক্ষতি হতে পারে আপনার, ক্ষতি এড়াতে পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

ভিডিও

Chandannagar News | পর্যটন মানচিত্রে চন্দননগরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে তৎপর রাজ্য সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget