এক্সপ্লোর

Bank Name Changed: নাম বদলে গেল এই ব্যাঙ্কের, RBI দিল অনুমোদন- পাসবই, চেকবইও কি নতুন নিতে হবে ?

North East Small Finance Bank: এখন সবথেকে বড় প্রশ্ন হল এই ব্যাঙ্কের গ্রাহকরা যাদের কাছে পুরনো নামে পাসবই, চেকবই কিংবা ডেবিট কার্ড রয়েছে, তাদের কি সেগুলি বদলে নিতে হবে ?

নয়াদিল্লি: এই ব্যাঙ্কের নাম বদলে গেল এবার। আরবিআই জারি করল বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমোদনেই এই নাম বদল হল। মূলত ব্যাঙ্ক মার্জারের কারণে এই নাম বদলে গেল ব্যাঙ্কের। নর্থইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কের নাম এবার থেকে (Bank Name Changed) হবে স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক। ১৪ মে ২০২৫ তারিখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিজ্ঞপ্তি জারি করেছে। আর এর আগে ১৬ মে ভারতীয় গেজেটে এই তথ্য আপডেট করা হয়। রিজার্ভ ব্যাঙ্কের তালিকায় এবার স্লাইস এসএফবি একটি শিডিউলড ব্যাঙ্ক হিসেবে স্থান পেয়েছে যা ১৯৩৪ সালের আরবিআই অ্যাক্টের (Bank Name Changed) অধীনে কাজ করে। এমনকী এই ব্যাঙ্ক আরবিআইয়ের সমস্ত নিয়ম-কানুন মেনে চলে যথাযথরূপে।

২০২৪ সালের অক্টোবরে স্লাইসের সঙ্গে মার্জার হয়

এখানে বলে রাখা দরকার এই রিব্র্যান্ডিং আদপে হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্ট আপ স্লাইসের সঙ্গে গুয়াহাটিতে সদর দফতর থাকা ব্যাঙ্ক নর্থইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কের মার্জার হয়েছিল। এর সঙ্গে এই ব্যাঙ্ক এবং স্টার্ট আপ সংস্থা বর্তমানে নতুন যুগের ব্যাঙ্কিং ইউনিট হিসেবে গড়ে উঠেছে, আর এর সঙ্গে নর্থইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্কের আঞ্চলিক ব্যাঙ্কিং পরিষেবাও রয়েছে।

২০১১ সালে তৈরি হয়েছে এই নর্থইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক, যা মূলত উত্তর পূর্ব ভারতে আর্থিক সমস্যা দূরীকরণে কাজ করে এসেছে। এই ব্যাঙ্ক বর্তমানে তাদের শাখা আরও বাড়াতে চায় এবং এই ব্যাঙ্কের স্কিম ও অফারগুলি সম্পর্কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। আরও বেশি করে প্রযুক্তির উপর জোর দিয়ে গ্রাহকদের সুবিধে এবং আর্থিক পরিষেবা সহজলভ্য করার চেষ্টা করছে এই ব্যাঙ্ক।

ব্যাঙ্কের পুরনো নথির কী হবে

এখন সবথেকে বড় প্রশ্ন হল এই ব্যাঙ্কের গ্রাহকরা যাদের কাছে পুরনো নামে পাসবই, চেকবই কিংবা ডেবিট কার্ড রয়েছে, তাদের কি সেগুলি বদলে নিতে হবে ? রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে ব্যাঙ্কের নাম বদলে গেলেও যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্কের তরফে কোনও নির্দেশিকা জারি করা হচ্ছে, ততদিন পর্যন্ত পুরনো পাসবই, চেকবই এবং ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন আপনি। ব্যাঙ্ক প্রয়োজন হলে নিজেই গ্রাহকদের এই নথিগুলি বদলে নিতে বলবে।

কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল এবার থেকে সরকার ওয়ান স্টেট ওয়ান আরআরবি নীতি মেনে চলবে অর্থাৎ সরকারের এই নীতির আওতায় ১ মে থেকে দেশে গ্রামীণ ব্যাঙ্কের সংখ্যা ৪৩ থেকে ২৮-এ নেমে আসবে। ১১টি রাজ্যে ১৫টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ককে জুড়ে দেওয়া হবে একত্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget