এক্সপ্লোর

Pakistan Stock Market: পহেলগাঁও হামলার জেরে ভারতের প্রত্যাঘাতেই ধরাশায়ী পাকিস্তানের শেয়ার বাজার, ২৫০০ পয়েন্ট পতন সূচকে

Pakistan Stock Market Crash: একদিন আগে অর্থাৎ গতকাল বুধবার পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যায়। করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ১৩০৯ পয়েন্ট পতন আসে।

Karachi Stock Exchange: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৮ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে ভারত। পাঁচ দফার প্রত্যাঘাত হেনেছে কেন্দ্র সরকার আর তার জেরেই পাকিস্তানের শেয়ার বাজারে বড় ধস। টানা দ্বিতীয় দিনে ধস নামল পাকিস্তানের শেয়ার বাজারে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের স্টক মার্কেট (Pakistan Stock Market) খুলতেই মাত্র ৫ মিনিটের মধ্যে প্রাথমিক ট্রেডিংয়ে বেঞ্চমার্ক সূচক (Karachi Stock Exchange) অর্থাৎ করাচি স্টক এক্সচেঞ্জ বা KSE 100 সূচকে ২৫৬৫ পয়েন্টের পতন দেখা যায়। এক ধাক্কায় ২.২ শতাংশ ধস নামে করাচির শেয়ার বাজারে। আর এর পরেই করাচির সূচক নেমে আসে ১,১৪,৬৬১.১৯-এর স্তরে।

পাকিস্তানের স্টক মার্কেটে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে আছেন। ভূ-রাজনৈতিক বিশৃঙ্খলার সময়ে পাকিস্তানের বাজারে পতন এসেছে। এর আগে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে যার মধ্যে সিন্ধু-জল চুক্তি বাতিল করাও অন্তর্ভুক্ত। এই কারণে মানুষ দ্রুত তাদের টাকা তুলে নিতে চাইছে বাজার থেকে। টানা দু-দিন ধরে তাই এই পতন অব্যাহত রয়েছে।

একদিন আগে অর্থাৎ গতকাল বুধবার পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা যায়। করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ১৩০৯ পয়েন্ট পতন আসে। অর্থাৎ ১.১০ শতাংশ পতন আসে বাজারে। ১,১৭,১২৭.০৬-এ বন্ধ হয়েছে। এই পতন এমন এক সময়ে ঘটছে ভারতের পদক্ষেপ নিয়ে প্রতিবেশি দেশটিতে তীব্র আতঙ্কের আবহ তৈরি হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কও পাকিস্তানের ২০২৫ সালের জিডিপির পূর্বাভাস ২.৫ শতাংশ কমিয়ে দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৩ শতাংশ জিডিপির পূর্বাভাস দেওয়া হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে।

পাকিস্তানের অস্থির পরিবেশে বিনিয়োগকারীরা এখন খুবই সতর্ক হয়ে উঠেছেন। এর ফলে পাকিস্তানের প্রধান শেয়ারের দামও কমেছে। যেমন ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেড, হাব পাওয়ার কোম্পানি, হাবিব মেট্রো ব্যাঙ্ক, মারি পেট্রোলিয়াম, এনগ্রো কর্পোরেশনের মত প্রধান কোম্পানিগুলির শেয়ারের দাম পড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget