এক্সপ্লোর

PPF Update: কর বাঁচাতে একাধিক PPF অ্যাকাউন্ট খুলেছেন ? সরকার নিচ্ছে কড়া পদক্ষেপ

PPF Update: আপনি যদি ১২ ডিসেম্বর ২০১৯ বা তার পরে দুই বা ততধিক PPF অ্যাকাউন্ট খুলে থাকেন, তবে সমস্যা বাড়তে চলেছে আপনার।

Public Provident Fund Update: আপনার নামে কি একাধিক পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) আছে? আপনি যদি ১২ ডিসেম্বর ২০১৯ বা তার পরে দুই বা ততধিক PPF অ্যাকাউন্ট খুলে থাকেন, তবে সমস্যা বাড়তে চলেছে আপনার। কারণ নিয়ম অনুসারে এখন সেই অ্যাকাউন্টগুলিকে আর একটি অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন না আপনি। 

PPF Update: এর আগে ইন্ডিয়া পোস্ট বিনিয়োগকারীদের একাধিক অ্যাকাউন্টকে একটি একক পিপিএফ অ্যাকাউন্টে আনার অনুমতি দিয়েছিল। সেই সময় কর্তৃপক্ষ পিপিএফ অ্যাকাউন্টগুলির একত্রীকরণের জন্য একটি কাট-অফ ডেট সেট করেছিল। যা ১২ ডিসেম্বর ২০১৯ ধরা হয়েছে। এখন সেই তারিখকে ধরেই নতুন নিয়ম আনা হয়েছে। 

PPF New Rule: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে নয়া নিয়ম
পিপিএফ নিয়ম ২০১৯ অনুসারে, একজন ব্যক্তির একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকতে পারে না। গত মাসের শুরুতে অর্থ মন্ত্রকের (বাজেট বিভাগ) ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকে একটি নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয়, পিপিএফ নীতিমালা ২০১৯-এর অধীনে খোলা PPF অ্যাকাউন্ট মার্জের বিষয়ে যেন কোনও সিদ্ধান্ত না নেয় ব্যাঙ্ক ও পোস্ট অফিস। ১৯ ডিসেম্বর ২০১৯-এর পরের কোনও পিপিএফ অ্যাকাউন্ট মার্জের অনুরোধ যেন না নেওয়া হয়। 

Public Provident Fund: গত ৩ মার্চ, ২০২২-এ এই PPF অ্যাকাউন্ট একত্রীকরণের বিষয়ে সব প্রধান পোস্ট অফিসে একটি চিঠি পাঠায় অর্থ মন্ত্রকের (বাজেট বিভাগ)। সেই চিঠিতে বলা হয়, ১২.১২.২০১৯ তারিখে বা তার পরে কোনও PPF অ্যাকাউন্ট মার্জ করার আবেদন এলে তা কোনও সুদ না দিয়েই বন্ধ করা হবে। এই জাতীয় PPF অ্যাকাউন্টগুলিকে একত্রিত করার জন্য পোস্টাল ডিরেক্টরেটের কাছে পাঠানোর কোনও প্রয়োজন নেই।

PPF Update: নতুন নিয়মের কী প্রভাব
1) PPF অ্যাকাউন্টগুলির একত্রীকরণের কাট-অফ ডেট ধরা হয়েছে ১২ ডিসেম্বর, ২০১৯। যার মানে দাঁড়ায়, সেই তারিখের পর খোলা কোনও PPF অ্যাকাউন্ট নিয়মিতকরণ বা মার্জের যোগ্য নয়।

2) যদি ১২ ডিসেম্বর, ২০১৯ বা তার আগে আপনার নামে একাধিক PPF অ্যাকাউন্ট খোলা থাকে তবে সেগুলিকে একত্রিত করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ট্যাক্স বাঁচাতে অনেকেই ব্যাঙ্ক , পোস্ট অফিসে একাধিক PPF অ্যাকাউন্ট খুলে থাকেন। এখন সেই অ্যাকাউন্টগুলিকে একক অ্যাকাউন্টে পরিণত করা যাবে না।

3) এ প্রসঙ্গে আইপি পাসরিচা অ্যান্ড কোং-এর অংশীদার মানিত পাল সিং বলেন, “যদি একজন ব্যক্তি উল্লিখিত তারিখের পরে অন্য পিপিএফ অ্যাকাউন্ট খোলেন, তবে তিনি জমা টাকার ওপর কোনও সুদ পাবেন না। তবে তার জমা অর্থ ফেরত পেয়ে যাবেন তিনি। একবার টাকা ফেরত পেলেই বন্ধ করে দেওয়া হবে ওই অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে সুদের ক্ষতি বহন করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে।

 

আরও পড়ুন : SBI Customer Alert: কেওয়াইসির নামে হচ্ছে প্রতারণা, ভুলেও ক্লিক নয় এই লিঙ্কে

আরও পড়ুন :  Share Market Tips: US স্টকে বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর ! আরও কমে পাবেন অ্যাপল-অ্যামাজনের শেয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget