এক্সপ্লোর

PM Kisan 17th Installment: কবে পাবেন কিষাণ যোজনার ২০০০ টাকা ? দিন জানালেন মোদি

PM Kisan Installment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ১৭তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আগামী ১৮ জুন ২০২৪ তারিখে।

PM Modi: তৃতীয়বারের মত ফিরে আসতেই প্রথম দিনেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির ফাইলে স্বাক্ষর করে দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। জানা গেল ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে কিষাণ যোজনার ২০০০ টাকা। ইউনিয়ন এগিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন পিএম কিষাণ যোজনার (PM Kisan 17th Installment) ১৭তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi 3.0) এই ১৭তম কিস্তির টাকা উত্তরপ্রদেশের বারাণসী থেকে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন বলে জানা গিয়েছে।

কবে হবে টাকা ট্রান্সফার

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ১৭তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আগামী ১৮ জুন ২০২৪ তারিখে। আগামী মঙ্গলবার কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে বলে জানা গিয়েছে।

বারাণসী থেকে টাকা পাঠানো হবে

কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গত শনিবার জানিয়েছেন যে, ১৮ জুন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী সফরে যাবেন এবং এই পর্যায়ে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। কৃষিমন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশের আরও অনেক মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

২০ হাজার কোটি টাকা পাঠানো হবে ৯.২৬ কোটি অ্যাকাউন্টে

ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে, মোট ২০ হাজার কোটি টাকা ৯.২৬ কোটি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে। ডিবিটি মাধ্যমে কৃষকদের অ্যাকাউণ্টে এই টাকা পাঠানো হবে। এই অনুষ্ঠানে ২.৫ কোটিরও বেশি কৃষক ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন আগামী ১৮ জুন।

কিষাণ যোজনায় আপনার নাম আছে কিনা যাচাই করে নিন

প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।

তারপর ক্লিক করতে হবে Know Your Status অপশনে।

এরপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড বসাতে হবে।

সব তথ্য বসানোর পর ক্লিক করতে হবে 'Get Details' বাটনে।

কিছুক্ষণের মধ্যেই এরপরের কিস্তির আপডেট দেখতে পাবেন আপনি।

এখানেই দেখা যাবে আপনি আগামী কিস্তির জন্য যোগ্য কিনা।

এজন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্টে KYC করিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: Anil Ambani Stock: এক সপ্তাহেই ৪৫ শতাংশ লাফ, আগামী সপ্তাহে কী হবে রিলায়েন্স পাওয়ারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget