এক্সপ্লোর

Reserve Bank Update: সম্ভাব্য বৃদ্ধির হার কমে ৭.২%, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Reserve Bank Repo Rate Update: বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শীর্ষ ব্যাঙ্ক যে হারে ঋণ দেয়, তা হল রোপে রেট। বাণিজ্যিক ব্যাঙ্কগুলি টাকা রিজার্ভ ব্যাঙ্কে রেখে যে সুদ পায়, তাকে বলে রিভার্স রেপো রেট।

নয়াদিল্লি: দেশ জুড়ে চরমে উঠেছে মূল্যবৃদ্ধি (Inflation)। তার মধ্যে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India/RBI)। এ বারও রেপো রেট (Repo Rate) ৪ শতাংশেই বেঁধে রাখল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে পর পর একাদশতম বার রেপোরেট অপরিবর্তিত রাখল তারা। একই সঙ্গে রিভার্স রেপো রেটও (Reverse Repo Rate) অপরিবর্তিত রাখা হয়েছে, ৩.৩৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি বা অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটি (MPC) এই সিদ্ধান্ত নিয়েছে।

রেপো রেট, রিভার্স রেপো রেট কী

বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শীর্ষ ব্যাঙ্ক যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকেই বলে রোপে রেট। একই ভাবে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কে রেখে যে সুদ পায়, তাকে বলা হয় রিভার্স রেপো রেট। দু’মাস অন্তর বছরে ছ’বার এই রেপো রেটের হার বদলায়। ২০২২-’২৩ অর্থবর্ষের প্রথম দ্বিমাসিকে দুই ক্ষেত্রেই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ওমিক্রন প্রকোপের হ্রাস পাওয়ার পর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হয়েছিল। কিন্তু ভূরাজনৈতিক টানাপড়েন চরমে ওঠায় পরিস্থিতির অবনতি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে যে সঙ্কট নেমে এসেছে, তাতে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পরিস্থিতি আরও সঙ্কটজনক হতে পারে বলে আশঙ্কা

মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির ধাক্কায় এমনিতেই ধুঁকছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে ২০২২-’২৩ অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির (GDP) সম্ভাব্য হার আগের ৭.৮ শতাংশ থেকে কমিয়ে ৭.২ শতাংশ রাখা হয়েছে। খুচরো মুদ্রাস্ফীতির সম্ভাব্য হার আগে ৪.৫ শতাংশ রাখা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার ৫.৭ শতাংশে গিয়ে ঠেকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Adani Group Shares Crashes: আদানি গ্রুপের শেয়ারে বড় পতন, শুক্রবার কী হতে পারে স্টকে ?

২০২০ সালের মে মাসের পর থেকে একটানা সর্বনিম্ন রয়েছে রেপো রেটে। দেশের অর্থনৈতিক বৃদ্ধির পক্ষে তা সহায়ক হয়ে উঠবে বলে দাবি রিজার্ভ ব্যাঙ্কের। তাদের  মুদ্রাস্ফীতির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে রাথার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদিও ফেব্রুয়ারি মাসেই খুচরো মুদ্রাস্ফীতি ৬.০৭ শতাংশে পৌঁছে যায়, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সর্বোচ্চ সীমার ঊর্ধ্বে।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget