এক্সপ্লোর

Royal Enfield Hunter 350: প্রকাশ্যে এল রয়্যাল এনফিল্ড হান্টার, কী দেওয়া হয়েছে বাইকে ?

Hunter 350 : ফাঁস ছবিতে অর্ধেক ঢাকা বাইকের মুখ দেখার সময় শেষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ অগাস্ট আজ বহু প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ প্রকাশ্য আনল কোম্পানি।


Hunter 350 : ফাঁস ছবিতে অর্ধেক ঢাকা বাইকের মুখ দেখার সময় শেষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ অগাস্ট আজ বহু প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ প্রকাশ্য আনল কোম্পানি। রয়্যাল এনফিল্ডের তরফে দাবি করা হচ্ছে, কোম্পানির সবথেকে কম দামি বাইক হবে এই হান্টার।

Royal Enfield Hunter 350: নতুন বাইকে কী কী রয়েছে ?
শুক্রবার রয়্যাল এনফিল্ডের এমডি সিদ্ধার্থ লালের হাত ধরে হান্টার ৩৫০ প্রকাশ করে কোম্পানি। নতুন মডেলে ডুয়াল-টোন ফিনিশ দেওয়া হয়েছে। বাইকে স্পষ্টতই ক্লাসিক ৩৫০ ও Meteor 350-র থেকে অনেক ডিজাইন নেওয়া হয়েছে। এতে টুইন পড ইন্সট্রুমেন্ট র্লাস্টার দেওয়া হয়েছে। যাতে একটি ট্রিপার ন্যাভিগেশনও রয়েছে। যদিও এটি স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হচ্ছে না বাইকে। হান্টারের টপ-এন্ড ভ্যারিয়েন্টের অংশ হিসেবে এটি দেওয়া হচ্ছে।

Hunter 350: আরও রয়েছে অনেক কিছু
নতুন হান্ডারে কালো অ্যালয় হুইল, স্প্লিট গ্র্যাবরেল, টিয়ার-ড্রপ আকৃতির ট্যাঙ্ক ও সিঙ্গল সিট দেওয়া হয়েছে। এছাড়াও বাইকের অন্যান্য ভ্যারিয়েন্টে ওয়্যার স্পোকড হুইল ও কালো চাকা আশা করতে পারেন। এই বাইকের মূল লক্ষ্য স্পোর্টি লুক দেওয়ার পাশাপাশি যুব প্রজন্মকে আকৃষ্ট করা। কম উচ্চতার রাইডাররাও এই বাইক চালাতে পারবেন। অটো সাইটগুলির মতে, এই বাইক ক্লাসিক ও মিটিওরের থেকে কম ভারী হবে। 

Royal Enfield Hunter 350: অন্যান্য Royal Enfield 350cc মডেলের মতো একই 349cc ইঞ্জিন 
দেওয়া হয়েছে বাইকে। কোম্পানি জানিয়েছে, ইঞ্জিনটি ভিন্ন রাইডিং অভিজ্ঞতার জন্য টিউন করা যেতে পারে। এতে প্রত্যাশিত ৫ স্পিড গিয়ারবক্সও পাবেন ক্রেতা। বাইকে ২০.২ বিএইচি ও ২৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। কম ওজনের সঙ্গে আরও ভাল পারফরম্যান্স আশা করা যায় এই বাইকে। এই বাইক Honda CB 350 RS, TVS Ronin,  Jawa 42-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। এই বাইককে Classic 350 ও Meteor 350-এর নিচের বিভাগে রাখবে কোম্পানি। 

আরও পড়ুন : Upcoming Cars in August: অগাস্টে আসছে এই দুর্দান্ত গাড়িগুলি, দেখে নিন কোনটি আপনার পছন্দের

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget