এক্সপ্লোর

SBI Dividend: ত্রৈমাসিকের ফল ঘোষণার পরে এবার ১৫৯০ শতাংশ ডিভিডেন্ড দেবে SBI- রেকর্ড ডেট কবে ?

SBI Dividend: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে তাদের সমস্ত যোগ্য শেয়ারহোল্ডারদের আগামী ৩০ মে ২০২৫ তারিখে ডিভিডেন্ড দেওয়া হবে। কত টাকা ডিভিডেন্ড দেবে এসবিআই ?

Dividend Stock: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি সুখবর দিয়েছে তাদের শেয়ারহোল্ডারদের। ১৫৯০ শতাংশ হারে চূড়ান্ত ডিভিডেন্ড দেবে স্টেট ব্যাঙ্ক। ৩১ মার্চ শেষ হয়েছে ২০৪-২৫ অর্থবর্ষ আর এই অর্থবর্ষের চূড়ান্ত ডিভিডেন্ডের ঘোষণা করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এর আগেই ত্রৈমাসিকের ফল ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারে ডিভিডেন্ড ঘোষণার (SBI Dividend) সঙ্গে সঙ্গে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই ডিভিডেন্ডের জন্য এক্স ডেট ও রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ১৬ মে ২০২৫ তারিখে। অর্থাৎ এই দিন পর্যন্ত সংস্থা (Dividend Stock) স্থির করবে কারা এই ডিভিডেন্ড পাওয়ার জন্য উপযুক্ত। এই সময়ের মধ্যে শেয়ার কেনা হয়ে থাকলে আপনিও পেতে পারেন ডিভিডেন্ড।

কবে দেওয়া হবে ডিভিডেন্ড

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে তাদের সমস্ত যোগ্য শেয়ারহোল্ডারদের আগামী ৩০ মে ২০২৫ তারিখে ডিভিডেন্ড দেওয়া হবে। শেয়ার পিছু ১৫.৯ টাকা করে ডিভিডেন্ড দেওয়া হবে। গত সপ্তাহে শনিবারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছিল। তাদের মুনাফা এবারে ১০ শতাংশ কমেছে এবং এসে দাঁড়িয়েছে ১৮,৬৪৩ কোটি টাকায়। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তাদের মোট আয় যদিও বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮৭৬ টাকা। গত বছর একই ত্রৈমাসিকে এই সংস্থার নেট মুনাফা দাঁড়িয়েছিল ২০,৬৯৮ কোটি টাকায়। আর এই ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুধুমাত্র সুদ থেকে আয় করেছে ১ কোটি ১৯ লক্ষ ৬৬৬ কোটি টাকা।   

ব্যাঙ্কের অ্যাসেট কোয়ালিটিতে উন্নতি দেখা গিয়েছে, গ্রস নন পারফর্মিং অ্যাসেট কমে এসেছে ১.৮২ শতাংশে, নেট এনপিএ ০.৫৭ শতাংশ থেকে কমে এসেছে ০.৪৭ শতাংশে। কনসলিডেটেড ভিত্তিতে স্টেট ব্যাঙ্কের নেট মুনাফা আগের বছর একই ত্রৈমাসিকে ছিল ২১,৩৮৪ কোটি টাকা আর তা এবারে ৮ শতাংশ কমে হয়েছে ১৯,৬০০ কোটি টাকা। যদি ব্যাঙ্কের মোট আয় অনেকটাই বেড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget