এক্সপ্লোর

SBI Home Loan: SBI-এর গ্রাহকদের মাথায় বাজ ! হোম লোনে সুদের হারে বড় বদল; পকেটে টান পড়বে এবার ?

SBI Home Loan Interest Rate: ১ অগাস্ট থেকেই এই বর্ধিত উর্ধ্বসীমার ঋণের সুদের হার কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে।

Home Loan Interest Rate: এই বছর ফেব্রুয়ারি মাসেই শেষবারের মত রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক বছরের মধ্যেই ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। এর ফলে ঋণের উপর সুদের হারে এসেছে স্বস্তি, ইএমআই কমে গিয়েছে গ্রাহকদের। কিন্তু এই সুখবরের মাঝেই বড় দুঃসংবাদ দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই তাদের হোম লোনের সুদের হার ফের বাড়িয়ে দিয়েছে। ২৫ বেসিস পয়েন্ট বেড়েছে এই সুদের হার। রেপো রেট কম থাকা সত্ত্বেও সুদের হার বাড়িয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এখন এই ব্যাঙ্কে হোম লোন নিতে হলে সুদের হার রয়েছে ৭.৫০ শতাংশ থেকে ৮.৭০ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক হোম লোনে সুদের হারের যে আপার ব্যান্ড রয়েছে তা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে সম্প্রতি। আগে এসবিআইয়ের হোম লোনে সুদের হার পাওয়া যেত ৭.৫০ শতাংশ থেকে ৮.৪৫ শতাংশের মধ্যে। এখন তা হয়েছে ৭.৫০ শতাংশ থেকে ৮.৭০ শতাংশের মধ্যে। এর অর্থ হল সুদের হারের নিম্ন সীমা অপরিবর্তিত রয়েছে এবং উর্ধ্বসীমাই খালি বদলানো হয়েছে।

১ অগাস্ট থেকেই এই বর্ধিত উর্ধ্বসীমার ঋণের সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। অগাস্ট মাসে সর্বশেষ মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তের পরেও স্টেট ব্যাঙ্ক তাদের হোম লোনে সুদের হার বাড়িয়ে দিয়েছে।

ম্যাক্স গেইন ওভারড্রাফট ফেসিলিটির উপরে সুদের হার এখন হয়েছে এই ব্যাঙ্কে ৭.৭৫ শতাংশ থেকে ৮.৯৫ শতাংশ। টপ আপ ঋণ তুলনায় ব্যয়বহুল হয়েছে, এতে সুদের হার রয়েছে ৮ শতাংশ থেকে ১০.৭৫ শতাংশ। ওভারড্রাফট টপ আপ ঋণ ৮.২৫ শতাংশ থেকে ৯.৪৫ শতাংশে স্থির রাখা হয়েছে। সম্পত্তির বিনিময়ে ঋণ বা রিভার্স মর্টগেজ ঋণে সুদের হার রয়েছে ১০.৫৫ শতাংশ। এসবিআই ইয়োনো ইনস্টা হোম টপ আপ ঋণের সুদের হার ৮.৩৫ শতাংশে স্থির রাখা হয়েছে।

ধরা যাক কোনও ব্যক্তি ৩০ লক্ষ টাকার ঋণ নেবেন ২০ বছরের জন্য, সেক্ষেত্রে ৮.৪৫ শতাংশ সুদের হার অনুসারে তাঁর ইএমআই হবে ২৫৮৩০ টাকা। অন্যদিকে এই সুদের হার বেড়ে হয়েছে ৮.৭০ শতাংশ, ফলে এখন সেই একই অঙ্কের ঋণের জন্য তাঁকে ইএমআই দিতে হবে ২৬২৭৮ টাকা। অর্থাৎ প্রায় ৪৫০ টাকা মাসে বেশি দিতে হবে ইএমআই বাবদ। আর এর ফলে মোট ২০ বছরে অতিরিক্ত ১ লক্ষ টাকা সুদ দিতে হবে সেই ব্যক্তিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget