এক্সপ্লোর

Stock Market Fraud: ১৭৩টি স্টককে ঘিরে জালিয়াতি, লোক ঠকিয়ে ৩ কোটি টাকা লুট; এই ব্রোকারকে নিষিদ্ধ করল সেবি

SEBI Banned Stock Broker: ২৮ এপ্রিল সেবির অর্ডার অনুসারে এই প্যাটেল ওয়েলথ অ্যাডভাইজরি সংস্থা শুধু যে এক্সটেনসিভ বাজারে জালিয়াতি করেছে তাই নয়, নগদ ও ডেরিভেটিভ বাজারে একইসঙ্গে জালিয়াতি করেছে।

India's First Big Spoofing Case: ভারতের প্রথম এত বড় জালিয়াতির সঙ্গে নাম জড়াল কোনও স্টক ব্রোকারের। আর এই ব্রোকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল সেবি। ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্প্রতি প্যাটেল ওয়েলথ অ্যাডভাইজরস প্রাইভেট লিমিটেড সংস্থার বিরুদ্ধে বড়সড় আর্থিক জালিয়াতির অভিযোগ এনেছে, সংস্থা ও সংস্থার ৪ ডিরেক্টরকে বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। স্টকে ভুয়ো চাহিদা তৈরি করে স্টকের দাম বাড়িয়ে সেই স্টকে সাধারণ মানুষের বিনিয়োগ করা টাকা লুট করেছে এই ব্রোকার। এই প্ররোচনামূলক ট্রেডিং সম্পূর্ণরূপে আইনবিরুদ্ধ। প্রতারণার মাধ্যমেই বাজার থেকে ৩.২২ কোটি টাকা আয় করেছে এই ব্রোকার।

প্রোপাইটরি অ্যাকাউন্ট থেকে সিকিউরিটিজ বাজারে ট্রেডিং করা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই প্যাটেল ওয়েলথ অ্যাডভাইজর সংস্থাকে। এছাড়াও সংস্থার ৪ ডিরেক্টরকেও বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এটাই প্রথম ভারতে স্টক মার্কেটে প্ররোচনা দিয়ে অনৈতিক মুনাফা আদায়ের অপরাধে এত বড় পদক্ষেপ করা হয়েছে।

২৮ এপ্রিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির অর্ডার অনুসারে এই প্যাটেল ওয়েলথ অ্যাডভাইজরি সংস্থা শুধু যে এক্সটেনসিভ বাজারে জালিয়াতি করেছে তাই নয়, নগদ ও ডেরিভেটিভ বাজারে একইসঙ্গে জালিয়াতি করেছে যা ভারতের ইতিহাসে প্রথম ঘটনা। সেবির তদন্তে জানা গিয়েছে ২৯২টি ট্রেডিং সেশন মিলিয়ে ১৭৩টি স্টকে এই জালিয়াতি করা হয়েছে, অনৈতিকভাবে স্টকের দাম নিয়ন্ত্রণ করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চের মধ্যে ঘটেছে এই জালিয়াতি।

এটি এমন একটি প্রতারণামূলক ট্রেডিং কৌশল যার মাধ্যমে অর্ডার বুকের এক পাশে বড়সড় বাই বা সেলিং অর্ডার রাখা হয় কিন্তু সেগুলিকে কার্যকর করার উদ্দেশ্য ছাড়াই। এই বিশাল অর্ডার প্লেস করা হয় স্টকের বাজারমূল্যের থেকে কম বা বেশি দামে, যা কিনা বাজারে ভুয়ো চাহিদা তৈরি করে। এর মাধ্যমে অন্যান্য বিনিয়োগকারীরা প্রলোভিত হন, বিভ্রান্ত হন। আর এই কারণে তারাও মুনাফার লোভে এই সমস্ত স্টকে ট্রেড করতে শুরু করেন। আর এরপরে জালিয়াতরা এই অর্ডার বাতিল করে দেয় এবং অর্ডার বুকের বিপরীত ট্রেডে সমস্ত মুনাফা তুলে নেয়।

সেবির পূর্ণ সময়ের সদস্য কমলেশ ভর্সনে জানিয়েছেন, 'অর্ডার স্পুফিং আদপে একটি প্ররোচনামূলক অভ্যাস, এখানে ট্রেডাররা প্রথমে বাই বা সেল অর্ডার বিপুল হারে প্লেস করে কোনও স্টকে এবং তারপরে সেই অর্ডার বাতিল করে অন্য বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে। বাজারকে প্ররোচিত করে। অর্ডার বুকে এই ভুয়ো অর্ডারের চাপের কারণে স্টকের বাজার মূল্যে পরিবর্তন আসে। এর ফলে বিনিয়োগকারীরা স্টকে পজিশন নেয়, আর এতেই জালিয়াতদের মুনাফা হয়'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget