এক্সপ্লোর

Share Market Closing Bell: ঊর্ধ্বগতি বাজারে, আগামীকালও কি অব্যাহত থাকবে গতি ?

Stock Market Closing: বৃহস্পতিবার বাজারে টানা ঊর্ধ্বগতি। দিনের শেষে ১.৩৪ শতাংশ বেড়ে সেনসেক্স থামে ৭০৫১৪.২০ পয়েন্টে আর অন্যদিকে নিফটি সূচক ২৫৬.৩৫ পয়েন্ট বেড়ে পৌঁছয় ২১১৮২.৭০ পয়েন্টে।

দিল্লি : বুধবার ৬৯,৫৮৫ পয়েন্টে থেমে গিয়েছিল সেনসেক্স। আজ বৃহস্পতিবার সেখান থেকেই ফের লম্বা লাফ । এক ধাক্কায় প্রায় ১.৩৪ শতাংশ  অথবা ৯২৯.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স দিনের শেষে দাঁড়াল ৭০৫১৪.২০ পয়েন্টে । বাজার আজ শুরু থেকেই ঊর্ধ্বগতি দেখিয়েছে। মূল সূচক সবকটিই প্রায় সবুজ সঙ্কেত ছিল। দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৫৬.৩৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১১৮২.৭০ পয়েন্টে। গত সপ্তাহে উত্থানের পর কিছুটা হলেও থিতিয়ে পড়েছিল বাজার (Share Market)। বুধবার বিএসই সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) সপ্তাহের তৃতীয় দিন লোকসানের সঙ্গে ব্যবসা শুরু করেছিল। যদিও পরে বাজার ফিরে আসে। আর সপ্তাহের চতুর্থ দিনে বাজার ঘুরে দাঁড়ায়। ফলে বিনিয়োগকারীদের মুখে চওড়া হল হাসি।

কোন সেক্টর কোথায় দাঁড়িয়ে?

নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক যথাক্রমে ১.৩১ শতাংশ এবং ০.৮৫ শতাংশ বেড়েছে বৃহস্পতিবার বাজার শেষে। অন্যদিকে নিফটি ৫০০ সূচকটি প্রায় ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন বাজার বন্ধের সময় নিফটি মিডিয়া, নিফটি কনজিউমার ডিউরেবলস, এবং নিফটি হেলথকেয়ারের সূচকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই সূচকগুলি যথাক্রমে ০.৩৮, ০.১১ এবং ০.০৭ শতাংশ হ্রাস পেয়েছিল। India VIX এদিন বেশ অনেকটাই ঊর্ধ্বগতি দেখিয়েছে। ভিক্স সূচক বেড়েছে প্রায় ২.০৭ শতাংশ। বাজারের নিরিখে বৃহস্পতিবার নিফটি আইটি, নিফটি পিএসইউ, নিফটি অটো, নিফটি কমোডিটিজ ইত্যাদি সূচকগুলি লাভের মুখ দেখেছে। এর মধ্যে নিফটি আইটির উপর বুধবার যে চাপ পড়েছিল, এদিন সূচকের ৩.৫০ শতাংশ বৃদ্ধি বুঝিয়ে দিয়েছে যে আইটি সেক্টর ঘুরে দাঁড়িয়েছে।

টপ গেনার এবং টপ লুজ়ার 

এদিন বাজারে সবথেকে বেশি লাভের মুখ দেখেছে HUDCO, Indian Railway Finance Corporation, PTC Industries, Steel Authority of India, IREDA, Sonata Software, Info Edge ইত্যাদি শেয়ার। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে PTC India, Nippon Life India Asset Management, Max Financial Services, Century Textiles & Industries, Maharashtra Seamless, Radico Khaitan, Max Healthcare -এর স্টকে।

শুক্রবার কেমন যাবে বাজার?

টেকনিক্যাল অ্যানালিসিস ও সূত্র বলছে, ৬ দিন ধরে যে কনসলিডেশন পর্যায়ে ছিল নিফটি সূচক এদিন তা ভেঙে যায়। নিফটি অনেকটা গ্যাপ আপে খোলে। ২১,১৮৩ পয়েন্টে ক্লোজিংয়ের সময় বুলিশ ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা গিয়েছে। ফলে পরেরদিন বাজার ২১,৩০০ থেকে ২১,৪০০-র দিকে ধাওয়া করতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পতনের দিন কেটে গিয়ে এবার বাজারে গতি বাড়তে চলেছে, সেদিকেই তাকিয়ে বিনিয়োগকারীরা। এদিন প্রায় ৪ লক্ষ কোটি টাকা ফেরত পেয়ে তাঁদের মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুন: পার্সোনাল ফিনান্স এবং জীবন বিমা : এক নিরাপদ ভবিষ্যতের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলা

সেরা শিরোনাম

VDA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Everest Jeera Powder: Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই বড় ধাক্কা ! এই সংস্থা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কত টাকা ?
পুজোর আগেই বড় ধাক্কা ! এই সংস্থা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কত টাকা ?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget