এক্সপ্লোর

Sovereign Gold Bond: আজ থেকে কিনতে পারবেন গোল্ড বন্ড, ইস্যু প্রাইস কত? কত ছাড় দিচ্ছে সরকার?

Sovereign Gold Bond Issue Price: তৃতীয় সিরিজের সাবস্ক্রিপশন শুরু হয়ে গেল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সোভরেইন গোল্ড বন্ডের এই সিরিজের ইস্যু প্রাইস। কতদিন চলবে সাবস্ক্রিপশন?

Sovereign Gold Bond : সোভরেইন গোল্ড বন্ড স্কিমের (Sovereign Gold Bond) তৃতীয় সিরিজের সাবস্ক্রিপশন শুরু হল সোমবার ১৮ ডিসেম্বর। চলতি অর্থবর্ষে এটা ছাড়াও আগামীতে ফেব্রুয়ারি মাসেও চতুর্থ সিরিজের সাবস্ক্রিপশন শুরু হতে পারে । আপাতত ১৮ থেকে ২২ ডিসেম্বর এই পাঁচটি ট্রেডিং ডে-তে খোলা থাকবে সাবস্ক্রিপশনের সুযোগ। এর আগে মার্চ মাসে আরেকটি সাবস্ক্রিপশনের সুযোগ দেওয়া হয়েছিল আরবিআইয়ের (RBI) পক্ষ থেকে। সেখানে গ্রাম প্রতি সোনার ইস্যু প্রাইস নির্ধারিত হয়েছিল ৫৬১১ টাকা। তবে এবার এই সিরিজে নতুন ইস্যু প্রাইস (Issue Price) ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

ইস্যু প্রাইস কত?

এই বছর অর্থাৎ ২০২৩ সালের এই তৃতীয় সিরিজের ক্ষেত্রে সাবস্ক্রিপশনের ইস্যু প্রাইস ধার্য করা হয়েছে প্রতি ইউনিটের জন্য ৬.১৯৯ টাকা।

সেটলমেন্ট ডেট কত তারিখ পর্যন্ত?

ডিসেম্বর মাসের ২৮ তারিখ হল এই সিরিজের সাবস্ক্রিপশনের অন্তিম সেটলমেন্ট ডেট।

কত ছাড় দিচ্ছে সরকার?

ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে অনলাইনে এই গোল্ড বন্ডের কেনা-বেচার উপর গ্রাম প্রতি ৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। ফলে তাদের ক্ষেত্রে সোভরেইন গোল্ড বন্ডের প্রতি ইউনিটের ইস্যু প্রাইস হবে ৬.১৪৯ টাকা।

গোল্ড বন্ড কী?

২০১৫ সালে প্রথম ভারত সরকার এই সোভরেইন গোল্ড বন্ড স্কিম চালু করে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সময়ে সময়ে এই গোল্ড বন্ডের (Gold Bond) সাবস্ক্রিপশন চালু করে। প্রতিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর সাবস্ক্রিপশনের মূল্য নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে পাকা সোনা না কিনে সোনার দামের উপর একটি বন্ড কেনেন ক্রেতা। এই বন্ড একটি বিনিয়োগ যা সোনার দামের উপর নির্ভরশীল। একটি নির্দিষ্ট ওজনের সোনার দাম কেনা হয় এই গোল্ড বন্ডের মাধ্যমে যা পরে বেচে রিটার্ন পাওয়া যায়।

কত সোনা কিনতে হয়?

ন্যূনতম ১ গ্রাম সোনা এবং সর্বোচ্চ ৪ কেজি সোনা (হিন্দু অবিভক্ত পরিবারের জন্য) কেনা যায় এই বন্ডে। তবে আরবিআই জানিয়েছে কোনও ট্রাস্ট একটি অর্থবর্ষে সর্বাধিক ২০ কেজি পর্যন্ত সোনার মূল্যে বন্ড কিনতে পারে।

গোল্ড বন্ডের মেয়াদ আট বছর, তবে পঞ্চম বছরের পর বন্ড ভাঙাতে পারেন ক্রেতা। ফলে ৫ বছরের একটা লক-ইন পিরিয়ড থাকে এই বন্ডে। আর রিটার্ন তো সোনার দামের উপর নির্ভরশীল। সোনার দাম বাড়লে, রিটার্ন বেশি পাওয়া যায়। তাছাড়াও বার্ষিক একটি নির্দিষ্ট হারে সুদও দেওয়া হয় গোল্ড বন্ডের উপর (২.৫ শতাংশ)।

Sachin Tendulkar Investment : সচিন বিনিয়োগ করেছেন এই কোম্পানিতে, চলতি সপ্তাহে আসছে এর IPO

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget