এক্সপ্লোর

SpiceJet: বিনা বেতনে ৩ মাস ছুটি! বিমান সংস্থার আর্থিক টানাপড়েনে কোপ ১৫০ কর্মীর উপর

Financial Crisis: কেন এই সিদ্ধান্ত নিল এই বিমান সংস্থা? কর্মীরা কি আর কোনও সুবিধা পাবেন?

নয়া দিল্লি: ভারতের বিমান পরিষেবা ক্ষেত্রে ফের অশনি সঙ্কেত। আর্থিক টানাপড়েনের কারণে ১৫০ জন কেবিন ক্রু-কে ৩ মাসের জন্য বসিয়ে দিল স্পাইসজেট। 

এই বিমান সংস্থা আপাতত বিমান সংখ্যা কমিয়েছে। আর্থিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেই ১৫০ জন কেবিন ক্রু-কে বিনা বেতনে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্পাইস জেটের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে। বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আপাতত এই সময়ে যাত্রীদের ভিড় কম থাকে। বিমানের সংখ্যাও কমে গিয়েছে। সেই কারণে সংস্থার স্বাস্থ্য যাতে দীর্ঘকালীন মেয়াদে ভাল থাকে তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

যদিও বিনা বেতনে ৩ মাসের জন্য ছুটি দেওয়া হলেও, তাঁদের ছাঁটাই করছে না সংস্থা। এই সময়টাও ওই ১৫০ জন স্পাইস জেটের কর্মীই থাকছেন। যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পাবেন তাঁরা, যাবতীয় Earned Leave-ও থাকছে ওই কর্মীদের। 
 
বিমান পরিষেবা ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা DGCA জানিয়েছিল এই বিমান সংস্থার উপর নজর রাখা হয়েছে। আর অন্যদিকে সংস্থার স্বাস্থ্য ফেরাতে ফান্ডের খোঁজে রয়েছে এই সংস্থা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, qualified institutional placement-এর মাধ্যমে পরিষেবা বৃদ্ধির চেষ্টা করছেন তাঁরা। কেবিন ক্রুদের কাজে ফেরানোর বিষয়েও তাঁরা আশাবাদী বলে জানিয়েছেন।

কোভিডের পর থেকে বারবার হোঁচট খেয়েছে বিমান পরিষেবা ক্ষেত্র। কোভিডের সময় দীর্ঘদিন বন্ধ ছিল বিমান যোগাযোগ। সেই সময়েই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাগুলি। সেই সময়েও বহু ছাঁটাই করে বিভিন্ন বিমান সংস্থা। কোনওক্ষেত্রে বেতন কমিয়ে দেওয়া হয়েছিল অনেকটাই। তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক অবস্থায় ফিরলেও বিমান পরিষেবা ক্ষেত্রের স্বাস্থ্য ফিরছে না বলেই অনেক জায়গায় জানানো হচ্ছে। ইদানিং কালেও বিমান পরিষেবা ক্ষেত্রে নানা বিমান সংস্থায়- বিশেষ করে ভারতে ছাঁটাই হয়েছে। কোথাও বিমানচালক, কোথাও কেবিন ক্রু, কোথাও আবার গ্রাউন্ড স্টাফের চাকরি গিয়েছে। কদিন আগে একটি বিমান পরিষেবা সংস্থার কারিগরি ক্ষেত্রে বেশ কয়েকজনের চাকরি গিয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য

আরও পড়ুন: নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ পাঠাল NHRC

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget