এক্সপ্লোর

Success Story: মাত্র দশ টাকাই ছিল বাবার আয়, দুরূহ অভাব পেরিয়ে আজ ৩০০০ কোটির কোম্পানির মালিক মুস্তাফা

PC Mustafa Success Story: কেরালার এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয় পিসি মুস্তাফার। বাবা ছিলেন এক দিনমজুর। কোনওরকমে চলত সংসার। আর আজ সেই মুস্তাফাই দিনমজুরের ঘর থেকে দেশের অন্যতম সফল সিইও।

Success Story: এই কাহিনি যেন বাস্তবের রূপকথা। গল্প নয়, সত্যি। এক কেরালার যুবকের কাহিনি। দিন আনি দিন খাই সংসার থেকে অভাব-কষ্ট পেরিয়ে সেই যুবকই আজ বিশাল বড় কোম্পানির মালিক (Success Story)। বাবা ছিলেন সামান্য এক কুলি, থাকতেন একটা ছোট্ট ঘুপচি ঘরে। দিনে ঠিকমত খাবারও জুটত না। আর আজ ৩০০০ কোটি টাকার কোম্পানির মালিক সেই যুবক। মুস্তাফা। পিসি মুস্তাফার (PC Mustafa) জীবনের সংগ্রাম চমকে দেবে আপনাকেও।

মুস্তাফার বেড়ে ওঠা

কেরালার এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয় পিসি মুস্তাফার। বাবা ছিলেন এক দিনমজুর। দিনে মাত্র ১০ টাকা আয় হত তাঁর। স্কুলে পড়তে পড়তেই তাই টাকা রোজগারের জন্য মুস্তাফা ভাবেন যে তিনিও তাঁর বাবার মত দিনমজুরি করবেন। কিন্তু বাধ সাধেন তাঁর স্কুলের এক শিক্ষক। তিনি চান যাতে মুস্তাফা পড়াশোনা চালিয়ে যান। সেই থেকেই পড়াশোনার প্রতি অদম্য নেশা জেগে ওঠে মুস্তাফার (PC Mustafa)। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর শিক্ষা সম্পূর্ণ করেন পিসি মুস্তাফা।

প্রবল কষ্ট

পড়াশোনার পাশাপাশি সংসারে টাকার দরকার ছিল খুব। মুস্তাফা (PC Mustafa) তাই অবসরে গ্রামে গ্রামে জ্বালানি কাঠ বিক্রি করে কিছু টাকা রোজগার করতেন সংসারের জন্য। আর সেই টাকা থেকেও অল্প অল্প করে জমিয়ে একটা ছাগল কেনেন মুস্তাফা। বলা যায়, ১৫০ টাকায় কেনা সেই ছাগলই ছিল তাঁদের পরিবারের প্রথম সম্পদ। তার কিছুদিন পর সেই ছাগল বিক্রি করে একটি গরু কেনেন মুস্তাফা আর সেই গরুই পরবর্তীকালে তাঁদের পরিবার প্রতিপালনে সহায়তা করে। দিন আনি দিন খাই সংসারে হাল ফেরে। গরুর দাক্ষিণ্যে তিনবেলা ভাল খাবার জুটে যায় তাঁদের।  

সাফল্যের পথ

মার্কিন দুনিয়ায় একটি কোম্পানিতে চাকরিও পান মুস্তাফা, সেখানে কিছুদিন কাজ করার পর তিনি দেশে ফিরে আসেন। ভাবতে থাকেন নিজের একটি ব্যবসা দাঁড় করানোর কথা। ২০০৬ সালে মুস্তাফা শুরু করেন তাঁর নিজের কোম্পানি আইডি ফ্রেশ (id Fresh)। 'রেডি টু কুক' ইডলি ব্যাটার বিক্রি করাই ছিল এই সংস্থার কাজ। ধীরে ধীরে মাত্র ২৫ হাজার টাকা পুঁজিতে একটি ৫০ স্কোয়ার ফিটের দোকান ঘর নিয়ে বেঙ্গালুরুতে ব্যবসা শুরু করেন মুস্তাফা।

সফল ব্যবসায়ী

প্রথমদিকে দোকানে দোকানে ১০০টি প্যাকেট পাঠালে তার ৯০টিই ফেরত আসত। কিন্তু আজ সেই কোম্পানির কিচেনে তৈরি হয় ১ লক্ষ কিলোর ইডলি ব্যাটার আর ৫ লক্ষ পরোটা। কোম্পানির (id Fresh) টার্ন ওভার ২০২১ সালে গিয়ে দাঁড়ায় ২৯৪ কোটি টাকা। মুস্তাফার এউ উত্থান অনুপ্রাণিত করবে দেশের সকল যুবক-তরুণদের, সফল ব্যবসায়ী (Success Story) হওয়ার পথে যারা আজ কঠিন বাধার সম্মুখীন হচ্ছেন। মুস্তাফা তাঁদের কাছে এক জীবন্ত দৃষ্টান্ত।

আরও পড়ুন: Success Story: বিদ্রুপ, প্রত্যাখ্যান, আত্মহত্যার চেষ্টা ! সব অন্ধকার কাটিয়ে অদম্য জেদে সফল রাধিকা গুপ্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget