এক্সপ্লোর

Success Story: বিদ্রুপ, প্রত্যাখ্যান, আত্মহত্যার চেষ্টা ! সব অন্ধকার কাটিয়ে অদম্য জেদে সফল রাধিকা গুপ্তা

Radhika Gupta Success Story: আজ যিনি এডেলউইস মিউচুয়াল ফান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার, তাঁর শুরুর দিনগুলো মোটেই খুব একটা সুখকর ছিল না। জানুন দেশের কনিষ্ঠতম সিইও রাধিকা গুপ্তার জীবনের কাহিনি।

কলকাতা: আজ তিনি প্রতিষ্ঠিত, দেশের অন্যতম ধনী সিইও। বলা ভাল দেশের কনিষ্ঠতম সিইও। গোটা দেশ জুড়ে তার নামডাক। অথচ একদিন তাকেই সহ্য করতে হয়েছে প্রবল বিদ্রুপ, বন্ধুদের কাছে অপমানিত হতে হয়েছে। চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন বহুবার, আর সেই যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। তবু জীবনের সব অন্ধকারের আড়ালেও কোথাও আলোর নিশানা লুকিয়েছিল আর সেই আলোতেই নতুন করে জীবনের মানে (Success Story) খুঁজে নিয়েছেন রাধিকা। রাধিকা গুপ্তা। আজ যিনি এডেলউইস মিউচুয়াল ফান্ডের (Edelweiss Mutual Funds) চিফ এক্সিকিউটিভ অফিসার, তাঁর শুরুর দিনগুলো মোটেই খুব একটা সুখকর ছিল না।

ছোটবেলা থেকেই তার ঘাড়টা জন্মগত ত্রুটির কারণে খানিক বাঁকা, আর তাই নিয়ে নানা সময় মানুষজনের কাছে হাস্যাস্পদ হয়েছেন রাধিকা। কর্মজীবন যখন শুরু হয়, তখন বিভিন্ন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি, আর আজ মাত্র ৩৪ বছর বয়সে দেশের অন্যতম সফল সিইওদের সঙ্গে এক সারিতে উচ্চারণ করা হয় তাঁর নাম।

বাবা ছিলেন সরকারি আমলা, কাজের সুবাদে কখনও পাকিস্তান, কখনও নিউ ইয়র্ক আবার কখনও বা দিল্লিতে থাকতে হয়েছে রাধিকাকে। পরে নাইজেরিয়াতে শিফট করেন তাঁরা। সেখানেই স্কুলে তার ভারতীয়দের মত ইংরেজি উচ্চারণ শুনে খুব হাসাহাসি করত বন্ধুরা। সেই স্কুলেই চাকরি করতেন রাধিকার মা। আর তার ফলে স্কুলের প্রায় সকলেই মায়ের সঙ্গে তাঁর তুলনা করতেন। মায়ের সৌন্দর্যের তুলনায় মেয়ে হিসেবে রাধিকা কেন এত কুৎসিত? এই প্রশ্নই সব সময় তাড়া করে বেড়াত তাঁকে।

সাত সাতবার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি রাধিকা। নিজের উপর থেকে সমস্ত বিশ্বাস চলে গিয়েছিল তাঁর। অন্ধকারের সুড়ঙ্গে যেন কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তাঁকে। অসহ্য মানসিক যন্ত্রণায় জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেন রাধিকা, গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসা চলে বহুদিন। তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। হাসপাতালের ডাক্তাররা ছাড়তে চাননি তাঁকে, তবু অদম্য জেদে ৮ নম্বর ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়েছিলেন রাধিকা গুপ্তা। আর সেবার খালি হাতে ফিরতে হয়নি। চাকরি জুটেছিল 'ম্যাকেন্সি' কোম্পানিতে।  

তারপর ২৫ বছর বয়সে মার্কিনি চাকরি ছেড়ে ভারতে ফিরে এসে নিজের স্বামী এবং কয়েকজন বন্ধুর সঙ্গে শুরু করেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যা পরে চলে যায় এডেলউইস মিউচুয়াল ফান্ডের হাতে। আর এখানেই ক্রমে ক্রমে সিইও হয়ে ওঠেন রাধিকা গুপ্তা। মাত্র ৩৩ বছর বয়সে সিইও! অনেকেই তাঁকে বলেন, 'A woman with broken neck'। এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, 'জীবনে পতন থাকবেই। তবু এগিয়ে যেতে হবে। কারণ দ্য শো মাস্ট গো অন।'

আরও পড়ুন: IPS Success Story : খুন হন বাবা, 'গন্ধমাদন পর্বত-প্রমাণ' বাধা কাটিয়ে মাত্র ২৩-এই IPS বজরং

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget