এক্সপ্লোর

Success Story: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে ৯৫ হাজার কোটির ফার্মা কোম্পানির মালিক ! চেনেন রমেশ জুনেজাকে ?

Ramesh Juneja Success Story: মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন সেই সময় রমেশ জুনেজা। কেউ কি তখন জানত যে এই মানুষটিই একদিন ভারতের চতুর্থ বৃহত্তম ফার্মা কোম্পানির (Mankind Pharma) শীর্ষে থাকবেন ?

Ramesh Juneja Success Story: ১৯৭০-এর দশকে রমেশ জুনেজাকে কেই বা চিনত। কেউ কেউ হয়ত তাঁকে সেই সময় দেখে থাকবে উত্তরপ্রদেশের ধুলো-ধোঁয়া ভরা রাস্তায় বাসে চড়ে এক শহর থেকে অন্য শহরে যেতে। একটা সামান্য চাকরি (Success Story) পেয়ে তাঁর মাধ্যমেই দিন গুজরান করছিলেন রমেশ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন সেই সময় রমেশ জুনেজা (Ramesh Jujena)। কেউ কি তখন জানত যে এই মানুষটিই একদিন ভারতের চতুর্থ বৃহত্তম ফার্মা কোম্পানির (Mankind Pharma) শীর্ষে থাকবেন ? দেশে সাশ্রয়ী চিকিৎসা ও ওষুধ উৎপাদনের লক্ষ্যে তৈরি হয়েছিল এই ফার্মা সংস্থা যার আজকের বাজার মূল্য ৯৬ হাজার ৭০৩ কোটি টাকা।

১৯৫৫ সালে মীরাটে জন্ম হয় রমেশ জুনেজার। বিজ্ঞানে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর ১৯৭৪ সালে কী ফার্মা নামের একটি সংস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতে শুরু করেন তিনি। চিকিৎসকদের সঙ্গে দেখা করা কথা বলাতেই দিনের অনেক সময় চলে যেত। মীরাট থেকে বাসে করে পুরকাজি যাওয়া তাঁর নিত্যদিনের রুটিন ছিল। সংস্থার ওষুধ ও অন্যান্য মেডিকেল পণ্য সম্পর্কে সকলকে জানাতে যারপরনাই চেষ্টা করতেন রমেশ, নিজের সংযোগের মানুষের সংখ্যা বাড়ানোর কাজও করতেন সেই সময় থেকেই।

১৯৭৫ সালে লুপিন লিমিটেড সংস্থায় ফার্স্ট লাইন ম্যানেজারের পদে কাজে যোগ দেন রমেশ, আর দীর্ঘ ৮ বছর ধরে রমেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বহু আভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে অবগত হন। এই সময়েই তিনি বুঝতে পারেন বাজারে সাশ্রয়ী মূল্যের ওষুধের অভাব রয়েছে। ১৯৮৩ সালে একটা ঘটনায় তাঁর জীবন বদলে যায়। তিনি একদিন দেখেন একটি ওষুধের দোকানে ওষুধ কেনার দাম মেটাতে নিজের রুপোর গয়না বন্ধক রাখছিলেন এক ব্যক্তি আর এই ঘটনার পরেই জরুরি ওষুধ কীভাবে সস্তায় মানুষকে দেওয়া যায়, তা নিয়ে ভাবনা শুরু হয়।

এর পরেই নিজের এক বন্ধুকে নিয়ে চাকরি ছেড়ে নিজের সংস্থা গড়ে তোলেন 'বেস্টোকেম' নামে। কিন্তু এই ব্যবসা দাঁড়ায়নি, তারপর নিজের ভাই রাজীব জুনেজার সঙ্গে একত্রে ৫০ লক্ষ টাকা নিয়ে ১৯৯৪ সালে তিনি তৈরি করেন ম্যানকাইন্ড ফার্মা। আর এক বছরের মধ্যেই সংস্থার বাজার মূল্য পৌঁছে যায় ৪ কোটি টাকায়। আর আজ এই সংস্থার বাজার মূল্য ৯৬৭০৩ কোটি টাকা। এই সংস্থার আইপিও তালিকাভুক্ত হয়ে এর স্টকের দাম ৭৪ শতাংশ বেড়েছে গত বছরেই।

আরও পড়ুন: Mutual Fund: ৫ বছরে দিয়েছে ১৬- ৩১ শতাংশ রিটার্ন, এই মাল্টি অ্যাসেট ফান্ডগুলির নাম জানেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget