এক্সপ্লোর

Success Story: ইসরোর বিজ্ঞানী থেকে ২ কোটির ক্যাব ব্যবসা ! অসম্ভবকে সম্ভব করেছেন এই ব্যক্তি

Success Story Uthaya Kumar: তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটা ছোট্ট শহরে বড় হয়েছেন উথায়া কুমার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগ দেওয়ার আগে স্ট্যাটিস্টিকস নিয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কলকাতা: উবের ক্যাবে বসে এক অদ্ভুত মানুষের সাক্ষাৎ পান ভারতের এক সংস্থার সিইও। ক্যাব চালক মোটেও কোনো সাধারণ মানুষ নন। একসময় তিনি কাজ করেছেন ইসরোতে, এখন তার ২ কোটির ক্যাব পরিষেবার ব্যবসা। ব্যক্তির নাম উথায়া কুমার (Uthaya Kumar)। এই উবের চালকের সঙ্গে আলাপচারিতার কথা লিঙ্কডইনে জানান সেই সিইও রামভদ্রন সুন্দরম আর তাতেই সমাজমাধ্যমে (Success Story) হইচই শুরু হয়ে গিয়েছে এই ব্যক্তিকে কেন্দ্র করে। ক্যাবে যেতে যেতে তাঁর জীবনের কাহিনি সম্পূর্ণ জানিয়েছেন উথায়া কুমার। কীভাবে ইসরোতে গেলেন তিনি ? আর কীভাবেই বা সেই পথ ছেড়ে ভিন্নপথে ঝুঁকি নিয়ে সফল ব্যবসা দাঁড় করালেন ?

তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটা ছোট্ট শহরে বড় হয়েছেন উথায়া কুমার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগ দেওয়ার আগে স্ট্যাটিস্টিকস নিয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ইসরোতে তাঁর দায়িত্ব ছিল রকেট উৎক্ষেপণের আগে তরল জ্বালানির ঘনত্ব যাচাই করে নেওয়া, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। ভুল হলে বিস্ফোরণে ফেটে যেতে পারত রকেট। সাত বছর এই দায়িত্ব পালন করার পরে ২০১৭ সালে তাঁর জীবনে এক অদ্ভুত মোড় আসে।

বন্ধুদের অর্থ সাহায্যে উথায়া কুমার তাঁর বাবা-মা সুকুমারন এবং তুলসীর নামে চালু করেন 'এসটি ক্যাবস' সংস্থা। খুব সামান্য কয়েকটি গাড়ি নিয়ে শুরু হয়েছিল এই ব্যবসা আর আজ এই সংস্থার নিজের ৩৭টি গাড়ি রয়েছে। বার্ষিক ২ কোটি টাকার রেভিনিউ আসে তাঁর সংস্থায়। তিনি ব্যবসার শুরুতেই মুখ্যত নজর দিয়েছিলেন আইটি সংস্থাগুলির উপরে। এই সংস্থাগুলিতে কর্মরত ব্যক্তিদের পিক আপ এবং ড্রপ দিয়ে শুরু হয় ব্যবসা। এতে দিনে তিনটে করে পিক আপ আর ড্রপ আসতে শুরু করে। প্রতি ট্রিপের গড় আয় ছিল ২৫০০ টাকা। ফলে খুব কম সময়ে এইভাবে ব্যবসার ক্যাশ ফ্লো বাড়তে থাকে। কিন্তু উথায়া কুমার এতে খুশি ছিলেন না। ধীরে ধীরে প্ল্যাটফর্ম বিভাজন করতে থাকেন।

কাজের দিক থেকে তিনি তাঁর ক্যাব চালকদের কোনো নির্দিষ্ট বেতনের ফলে ৭০-৩০ শতাংশের রেভিনিউ পার্টনারশিপে রেখেছেন। ফলে কর্মীরা নিজের মনে করেই কাজ করেন এই সংস্থায়। এই ক্যাবের ব্যবসা থেকে যা রোজগার হয় তাঁর মধ্যে ১.৫ লক্ষ টাকা মাসে নিজের খরচের জন্য সরিয়ে রেখে বাকি টাকা উথায়া কুমার সঞ্চয় করেন যাতে ভবিষ্যতে পরিযায়ী ক্যাব চালকদের জন্য স্থায়ী ঠিকানা করা যায় এবং তাঁর এলাকার চারজনের শিক্ষা সম্পূর্ণ করা যায়।

আরও পড়ুন: iPhone 16: আইফোন ১৬ নিষিদ্ধ হল এখানে, ফোন কেনা-বেচা বেআইনি; ঘোষণা সরকারের

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget