এক্সপ্লোর

Jeet Adani Wedding: আদানির ছেলের বিয়েতে পারফর্ম করবেন টেলর সুইফট ! কবে বিয়ে ? আরও কারা আমন্ত্রিত ?

Taylor Swift at Adani Son's Pre-Wedding: সুরাতের বড় হীরে ব্যবসায়ী জাইমিন শাহের মেয়ে দিভার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন জিত আদানি। ২০২৩ সালের ১২ মার্চ তাদের বাগদান সম্পূর্ণ হয়েছিল।

Jeet Adani Wedding Ceremony: দেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় ধনকুবের গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিত আদানির বিয়ের তোড়জোড় এখন জোরকদমে। আর এক মাস পরেই সাতপাকে বাঁধা পড়বেন জিত আদানি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি গৌতম আদানি। তবু নানা মহল থেকে ধারণা করা হচ্ছে ঠিক কারা কারা আমন্ত্রিত থাকবেন আদানির বিয়েতে (Jeet Adani Wedding)। আর একইভাবে ধারণা করা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা পপ তারকা টেলর সুইফট (Taylor Swift) আদানির বিয়েতে পারফর্ম করবেন, যদি এই খবর সত্য হয় তাহলে এই প্রথমবার ভারতে আসবেন টেলর সুইফট যা একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। টেলর সুইফটের আসার অনুমান উন্মাদনা ছড়াচ্ছে নেটিজেনদের মধ্যে। শুধু তিনিই নয়, বিনোদন জগতের আরও বড় বড় তারকারা উপস্থিত থাকতে পারেন আদানি-পুত্রের বিয়ের আসরে।

সুরাতের বড় হীরে ব্যবসায়ী জাইমিন শাহের মেয়ে দিভার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন জিত আদানি। ২০২৩ সালের ১২ মার্চ তাদের বাগদান সম্পূর্ণ হয়েছিল। কিন্তু সেই সময় থেকে দুজনেই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কখনও। এরই মধ্যে তাদের বিয়ের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। অনন্ত আম্বানির মত জিত আদানির বিয়েতেও যে ভরপুর জাঁকজমক দেখতে পাওয়া যাবে, তা বলাই বাহুল্য।

কবে হবে বিয়ে

আগামী ৭ ফেব্রুয়ারি জিত আদানি ও দিভা শাহের বিয়ের দিন ঠিক হয়েছে। প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়েই ধনকুবের গৌতম আদানি ছেলের বিয়ের খবর দেন। জিত ও দিভার বিয়েতে হাজির থাকতে পারেন বহু আন্তর্জাতিক তারকা। জানা গিয়েছে ট্রাভিস স্কট, হানি সিং, কেইলি জেনর, সেলেনা গোমেজ, সিডনি সুইনির মত বহু তারকা এই বিয়েতে যোগ দিতে পারেন পারফর্ম করার জন্য। এখনও পর্যন্ত আদানি পরিবারের তরফে কোনো অতিথি তালিকা প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার স্ত্রীর সঙ্গে মহাকুম্ভে পৌঁছে গৌতম আদানি জানিয়েছেন, একেবারে সাধারণ তবে ঐতিহ্যবাহী রীতি মেনে এই বিবাহ অনুষ্ঠান আয়োজিত হবে। একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে এটা কি তারকাদের মহাকুম্ভ হবে ? এর উত্তরে গৌতম আদানি স্পষ্টই 'না' সূচক উত্তর দেন। গত বছর ১০-১১ ডিসেম্বর উদয়পুরের লীলা প্যালেসে বাগদান পর্ব সেরেছিলেন জিত আদানি ও দিভা শাহ।

বিয়েতে খাওয়া-দাওয়া হবে আন্তর্জাতিক স্তরের, এমনটাই জানা যাচ্ছে। ৫৮টি পৃথক পৃথক দেশ থেকে আসবেন রাঁধুনি, এক হাজারেরও বেশি বিলাসবহুল গাড়ির ব্যবস্থা করা হয়েছে অতিথিদের আপ্যায়নের জন্য, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: Mysterious Disease: অজানা রোগের আতঙ্ক ! জম্মু ও কাশ্মীরে পরপর ১৭ জনের মৃত্যু; ঘনাচ্ছে রহস্য

সেরা শিরোনাম

Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget