এক্সপ্লোর

Mysterious Disease: অজানা রোগের আতঙ্ক ! জম্মু ও কাশ্মীরে পরপর ১৭ জনের মৃত্যু; ঘনাচ্ছে রহস্য

Jammu & Kashmir Mysterious Illness: ৩টি পরিবারের ১৭ জন মারা গিয়েছে এই অজানা রোগে। সম্প্রতি মৃত্যু হয়েছে ইয়াসমিন কৌসর নামের এক কিশোরীর। অজানা রোগের কারণ খুঁজতে ১১ জনের বিশেষজ্ঞ দল গিয়েছে কাশ্মীরে।

Jammu & Kashmir News: গত রবিবারেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় কেন্দ্রের উচ্চস্তরীয় বিশেষজ্ঞের দল গিয়ে পৌঁছেছিল। সেখানকার বধল গ্রামে পরপর ১৭ জনের মৃত্যুকে ঘিরে বাড়ছে আতঙ্ক, ঘনিয়ে উঠছে রহস্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে এই রহস্যমৃত্যুর কারণ অনুসন্ধান করতে বিশেষজ্ঞের দল পাঠানো হয়েছে। এই প্রত্যন্ত গ্রামের (Mysterious Disease) ৩টি পরিবারের ১৭ জন মারা গিয়েছে এই অজানা রোগে। সম্প্রতি মৃত্যু হয়েছে ইয়াসমিন কৌসর নামের এক কিশোরীর যার বাবার নাম মহম্মদ আসলাম। জম্মুর এসএমজিএস হাসপাতালে (Jammu & Kashmir) তার চিকিৎসা চলছিল। রবিবার রাতেই তার মৃত্যু হয়। পিটিআই সংবাদসংস্থার মাধ্যমেই জানা গিয়েছে।

গত সপ্তাহে এই ইয়াসমিন কৌসরের ৫ ভাই বোন এবং তার ঠাকুরদাদা একইভাবে মারা গিয়েছিলেন এই অজানা রোগে। অন্য দুই পরিবারের ৯ জনেরও এই রোগে মৃত্যু হয়েছে ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে। জম্মু কাশ্মীরের স্বাস্থ্য দফতর তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কারণ প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, জ্বর, মাথা যন্ত্রণা ও বমির মত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ এবং কিছুদিনের মধ্যেই সেখানে তাদের মৃত্যু ঘটছে।

রাজৌরি জেলায় গত ৭ ডিসেম্বর একসঙ্গে ৫ জনের মৃত্যু হয়, ১৯ জানুয়ারি মারা যায় এক কিশোরী এবং এর মাধ্যমেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭-তে। বেশ কয়েকদিন ধরেই সেই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি ছিলেন। কাশ্মীরে ইতিমধ্যেই ১১ সদস্যের একটি দল এসে অনুসন্ধান শুরু করেছে। কাশ্মীরের স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এই এলাকার মোট ১০ হাজার বাড়ি ভাল করে খুঁজে দেখা হয়েছে রোগের উৎস বা কারণ বোঝার জন্য। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাস্থলে গিয়েছেন পরিদর্শনে। অজানা রোগে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি। তিনি জানিয়েছেন যে এই অজানা রোগের কারণ জানার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

এর আগে জম্মু কাশ্মীরের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, প্রাথমিক তদন্ত ও নমুনা পরীক্ষা করে জানা যাচ্ছে এই মৃত্যু কোনো সংক্রামক ব্যাকটেরিয়া কিংবা ভাইরাল সংক্রমণের কারণে হয়নি যা কিনা জনস্বাস্থ্যের উপর ঝুঁকি আনতে পারে। তবে এই রোগের উৎস কী ? রহস্য এখনও গভীর, চলছে অনুসন্ধান।

আরও পড়ুন: Viral Video: স্কুলের মধ্যেই ফাঁকা ঘরে ঘনিষ্ঠ অধ্যক্ষ-শিক্ষিকা ! ভিডিয়ো ভাইরাল হতেই বরখাস্তের পরোয়ানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget