এক্সপ্লোর

Tea Price Hike: চায়ের দামও এবার বাড়বে, দেশের বড় বড় চা-উৎপাদনকারী সংস্থা এই চাপের মুখে

Major Tea Brands: হিন্দুস্তান ইউনিলিভারের মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে চা উৎপাদনের খরচ এই মরশুমে বেড়ে গিয়েছে। আর এর প্রভাব পড়ছে চায়ের কেনা দামের উপর।

Tea Price: ভারতের বহু মানুষ চা খেতে খুবই পছন্দ করেন এবং ভারত জুড়েই পানীয় হিসেবে চায়ের একটা বিরাট গুরুত্ব আছে। দেশে দুটি বড় বড় সংস্থা মূলত প্যাকেজিং করা চা বিপণন করে থাকে, এর মধ্যে একটি হল হিন্দুস্তান ইউনিলিভার এবং অন্যটি টাটা কনজিউমার প্রোডাক্টস। এই দুটি সংস্থাই সম্প্রতি জানিয়েছে যে তারা তাদের চায়ের দাম (Tea Prices Hike) বাড়াতে চলেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে চায়ের ভাঁড়ার ক্রমশ কমছে এবং চা উৎপাদনের খরচ ক্রমশ বেড়ে চলায় দাম বাড়তে পারে চায়ের আর এই কারণে বড় বড় সংস্থা তাদের চায়ের প্যাকেটের দাম (Tea Price) বাড়াতে পারে। খোলা বাজারেও যে চা পাওয়া যাবে, তার দামে এই কারণে প্রভাব পড়তে পারে। ফলে গ্রাহকদের চা কিনতে এবার পকেটে টান পড়তে পারে।

এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমে জানানো হয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে চা উৎপাদনের খরচ এই মরশুমে বেড়ে গিয়েছে। আর এর প্রভাব পড়ছে চায়ের কেনা দামের উপর। কমোডিটি সংলগ্ন ক্যাটাগরির অধীনে পড়ে এই চা, আর তাই সংস্থার পক্ষে এই চায়ের দাম নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। সংস্থাকে এখন নিজের মুনাফা ও গ্রাহক উভয় দিকের কথাই চিন্তা করতে হচ্ছে। তবে টাটা কনজিউমার প্রডাক্টস এখনও এই বিষয়ে কিছু জানায়নি।

দুটি সংস্থার ব্যবসাতেই মুনাফার অনেকাংশই আসে চা বিক্রি থেকে

এফএমসিজি কোম্পানিগুলি যেমন টাটা কনজিউমার, হিন্দুস্তান ইউনিলিভার যারা বাজারে প্যাকেজড চা বিক্রি করে থাকে, সেই চায়ের বিক্রির মাধ্যমে প্রভূত মুনাফা অর্জন করে। পরিসংখ্যান অনুসারে হিন্দুস্তান ইউনিলিভারের মোট আয়ের ২৫ শতাংশই আসে চা বিক্রির মাধ্যমে। অন্যদিকে টাটা কনজিউমারের মোট আয়ের ৫৮ শতাংশ আসে চায়ের ব্যবসা থেকে।

চায়ের উৎপাদন কমেছে

দেশের মধ্যে আসাম ও পশ্চিমবঙ্গ সবথেকে বেশি চা উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিগণিত। জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে এই দুই রাজ্যেই ব্যাপকভাবে চায়ের উৎপাদন কমে গিয়েছে। বিগত ৬ মাসে চায়ের উৎপাদন ১৩ শতাংশ পড়ে গিয়েছে। এই কারণে চায়ের দামও বাড়ছে। টি অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুসারে চায়ের নিলাম মূল্য ২১ শতাংশ বেড়ে গিয়েছে। উত্তর ভারতে চায়ের দাম পৌঁছে গিয়েছে ২২৫ টাকায়, আর দক্ষিণ ভারতে এই চায়ের দাম ১১৮ টাকায় পৌঁছে গিয়েছে। এই কারণে টাটা কনজিউমার অনেক কম পরিমাণে চা কিনছে আর তাঁর ফলে প্রভাব পড়ছে মুনাফাতেও।

দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থাগুলি

টাটা কনজিউমার প্রোডাক্টকে এখন ২৩ শতাংশ বেশি টাকা খরচ করতে হচ্ছে চা কেনার জন্য আর হিন্দুস্তান ইউনিলিভারকে খরচ করতে হচ্ছে ৪৫ শতাংশ বেশি টাকা। আর তাই দুটি সংস্থাই তাদের মুনাফার অঙ্ক ঠিক রাখতে চায়ের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চায়ের দাম ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়লে তা গ্রাহকদের সমস্যায় ফেলবে না, কিন্তু তার বেশি বাড়লে পকেটে টান পড়বে। এমনকী চায়ের চাহিদাও প্রভাবিত হতে পারে।    

আরও পড়ুন: Reliance Bonus Share: খরচ না করেই পাবেন রিলায়েন্সের শেয়ার ? শীঘ্রই জানতে পারবেন তারিখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget