এক্সপ্লোর

Tesla Layoffs: টেসলায় বড় ছাঁটাই, দুই এক্সিকিউটিভ সহ ৫০০ জনের টিম বসিয়ে দিলেন মাস্ক

Elon Musk: দুই শীর্ষ কর্মকর্তা-সহ পুরো টিমকে ছাঁটাই করলেন এলন মাস্ক। টেসলা (Tesla Layoffs) শোনাল এই দুঃসংবাদ।

Elon Musk: আশঙ্কাই সত্যি হল। ইমেলের পর এবার কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা-সহ পুরো টিমকে ছাঁটাই করলেন এলন মাস্ক। টেসলা (Tesla Layoffs) শোনাল এই দুঃসংবাদ।

কী ঘোষণা করেছে টেসলা
সম্প্রতি দুই শীর্ষ এক্সিকিউটিভকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে এলন মাস্ক। তবে শুধু দুই এক্সিকিউটিভ নন, সঙ্গে প্রায় 500 জনের দলও এই ছাঁটাইয়ের শিকার হবে। টেসলার বিক্রি কমে যাওয়ার কারণে এই ছাঁটাইয়ের প্রক্রিয়া বলে জানাচ্ছে কোম্পানি।

দুই ওপরতলার কর্মী ছাঁটাই
 দ্য ইনফরমেশনের রিপোর্টে বলা হয়েছে, টেসলার সুপারচার্জার গ্রুপে কর্মরত দুই কর্মকর্তা এবং তাদের পুরো দলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এতে প্রায় 500 জনের চাকরি যাবে। টেসলা সম্প্রতি তাদের কর্মী সংখ্যা ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, টেসলা সুপারচার্জার বিজনেসের সিনিয়র ডিরেক্টর রেবেকা টিনুচি এবং নিউ ভেহিকেল প্রোগ্রামের প্রধান ড্যানিয়েল হোকে মঙ্গলবার তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এলন মাস্ক রেবেকা টিনুচি এবং ড্যানিয়েল হো-এর পুরো দলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

এলন মাস্ক পাঠিয়েছেন সতর্কবার্তা 
রিপোর্টে আরও বলা হয়েছে, রোহন প্যাটেলের নেতৃত্বে টেসলার পাবলিক পলিসি টিমেরও চাকরি যাচ্ছে। টেসলার সিইও সিনিয়র ম্যানেজারদের একটি ইমেলে বলেছেন, ''আমি আন্তরিকভাবে আশা করি যে, এই সিদ্ধান্তগুলি সবাই বুঝতে পারবে। আমাদের খরচ কমানোর দিকে নজর দিতে হচ্ছে। সেই কারণে কর্মীর সংখ্যা সম্পর্কে কৌশলগত চিন্তাভাবনা দরকার। কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এর গুরুত্ব বুঝতে পেরেছেন। কিন্তু, বেশিরভাগই এখনও এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। কোম্পানি নতুন সুপারচার্জার স্টেশন তৈরির কাজ চালিয়ে যাবে অসম্পূর্ণ স্টেশনগুলি শীঘ্রই সম্পন্ন করবে। ''

টেসলা রোবোট্যাক্সি চালু করার প্রস্তুতি নিচ্ছে
লিঙ্কডইন প্রোফাইল বলছে, ড্যানিয়েল হো 2013 সালে টেসলায় যোগ দেন। তিনি মডেল এস, দ্য 3 এবং মডেল ওয়াই এর ডেভেলপমেন্ট টিমে ছিলেন। এর পরে তাকে সব নতুন গাড়ির ইনচার্জ করা হয়েছিল। রেবেকা টিনুচি 2018 সালে সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কোম্পানিতে যোগ দেন। 2023 সালের শেষ নাগাদ, টেসলার বিশ্বব্যাপী 140,473 জন কর্মচারী ছিল। এর মধ্যে প্রায় ১৪ হাজার কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। চাহিদা বাড়াতে এপ্রিল মাসে কোম্পানি মডেল 3 এবং মডেল Y-এর দাম প্রায় 2000 ডলার কমিয়েছিল। এর পাশাপাশি এলন মাস্কও টেসলা রোবোট্যাক্সি চালু করার প্রস্তুতি নিচ্ছেন।

Mahadev Betting App: দিনে ২০০ কোটির লেনদেন, জড়িয়েছে বলিউডি তারকাদের নাম- কী জালিয়াতি হয়েছে মহাদেব বেটিং অ্যাপে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget