এক্সপ্লোর

Layoff News: ফের ছাঁটাইয়ের খবর এই সমাজ মাধ্যম সংস্থায়, কাজ হারাতে পারেন ১ হাজার কর্মী

TikTok Layoff: এই প্রতিবেদন অনুসারে, সংস্থার কর্মীদের প্রাথমিকভাবে ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের ব্যাপারে জানানো হয়েছে। টিকটক কনফার্ম করেছে যে এই সংস্থায় আদপেই কর্মী ছাঁটাই চলছে।

TikTok: সারা বিশ্বে জনপ্রিয় সমাজমাধ্যম সংস্থা টিকটক এবার কর্মী ছাঁটাই করতে চলেছে। জানা গিয়েছে এই সংস্থার মালয়েশিয়ার শাখা (TikTok Layoff) থেকে ৭০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে। টিকটক সংস্থা এখন পুরোদমে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে কাজ করছে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার দরুণ, কনটেন্ট মডারেশনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই নির্ভরশীলতা বেড়েছে (Layoff News) এই সংস্থার। ফলে লোকের প্রয়োজন কমেছে আর তাই সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাই করবে টিকটক, এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যমে।

এই প্রতিবেদন অনুসারে, সংস্থার কর্মীদের প্রাথমিকভাবে ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের ব্যাপারে জানানো হয়েছে। টিকটক কনফার্ম করেছে যে এই সংস্থায় আদপেই কর্মী ছাঁটাই চলছে। তবে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়নি যে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে মালয়েশিয়াতে। সংস্থা এই কর্মী ছাঁটাইয়ের একটি বৈশ্বিক প্রভাব সম্পর্কে আশঙ্কিত এবং সেই অনুযায়ী সংস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর। শুক্রবার টিকটকের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে বৈশ্বিক স্তরে অপারেটিং মডেল আরও দৃঢ় ও সংহত করতে পদক্ষেপ করছে সংস্থা, আর কর্মী ছাঁটাই এই প্রক্রিয়ার একটি বিশেষ অংশ।' এমনকী মুখপাত্র এও বলেছেন যে, এখন এই পরিস্থিতিতে কর্মীদের ভাল বেতন দিতে পারছিল না সংস্থা। স্থানীয় এমপ্লয়মেন্ট রেগুলেশন পদ্ধতি অনুযায়ী এই কাজ ঠিকমত করা হচ্ছিল না।

মালয়েশিয়ার সরকার কড়া পদক্ষেপ করে তদন্ত করেছে যে সমস্ত সংস্থার অপারেটিং লাইসেন্স আছে কিনা, আর এই টিকটকের কর্মী ছাঁটাই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে কারণ এই সমাজমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট খুব বেশিমাত্রায় প্রচারিত হয়েছিল এক সময়। তারপরেই বাইটডান্স নামের এক সংস্থা ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় টিকটকে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্বাস ও সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করে সংস্থা। আর এই কারণে টিকটকের ৮০ শতাংশ কনটেন্টই নীতিবিরোধী হয়ে পড়েছে।

মে মাসে বিশ্বজুড়ে এই সংস্থার ১ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা জানিয়েছিল টিকটক। এই কর্মী ছাঁটাইয়ের খবরে প্রাথমিকভাবে কনটেন্ট ও মার্কেটিং বিভাগে দারুণ প্রভাব পড়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Stock Market Closing: ফের পতনের মুখে বাজার, কততে সাপোর্ট নিতে পারে নিফটি ৫০ ? আজ গতি দেখাল কারা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget