এক্সপ্লোর

Triumph Bikes: দুর্দান্ত ফিচার্স, টাইগার ৯০০-র নয়া মডেল নিয়ে আসছে ট্রায়াম্ফ বাইকস- কত দাম থাকবে ?

Tiger 900 Bikes: টাইগার ৯০০ বাইকটি ৮৮৮ সিসি লিকুইড কুলড, ১২ ভালভ, ৩ সিলিন্ডার ইঞ্জিন, অন্যান্য ইঞ্জিনের থেকে ১৩ শতাংশ বেশি আউটপুট পাওয়া যাবে এই বাইকে (Triumph Bikes)।

Bike News: গত বছরই বাইক উইকে প্রদর্শনী হয়েছিল এই বাইকের। এবার নতুন বছরের শুরুতে টাইগার ৯০০ রেঞ্জের নতুন বাইক আসতে চলেছে ভারতে। মিডল ওয়েট এই অ্যাডভেঞ্চার বাইক মূলত দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাবে- টাইগার ৯০০ জিটি, টাইগার ৯০০ র‍্যালি প্রো। গাড়িপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাইক (Triumph Bikes)। এমনিতে ভারতের বাজারে এই ট্রায়াম্ফ বাইকের বিশেষ চাহিদা রয়েছে। টাইগার মডেল ছাড়াও ট্রায়াম্ফ মোটরসের স্পিড ৪০০, ক্র্যাম্ববলার ৪০০ এক্স এই দুটি মডেলও (Tiger 900) খুবই জনপ্রিয়। সংস্থার পক্ষ থেকে টাইগার জিটি, টাইগার ৯০০ র‍্যালির নতুন সংস্করণ প্রকাশ্যে আনা হয়েছে। বুকিং শুরু হয়ে গিয়েছে, তবে ডেলিভারি এখনই শুরু হবে না।

ডিজাইন ও ফিচার্স

টাইগার ৯০০ বাইকটি ৮৮৮ সিসি লিকুইড কুলড, ১২ ভালভ, ৩ সিলিন্ডার ইঞ্জিন, অন্যান্য ইঞ্জিনের থেকে ১৩ শতাংশ বেশি আউটপুট পাওয়া যাবে এই বাইকে (Triumph Bikes)। এক্ষেত্রে ১০৭ বিএইচপিতে ৯৫০০ আরপিএম এবং ৯০ এনএম টর্কে ৬৮৫০ আরপিএম ক্ষমতা পাওয়া যাবে এই মডেলে। এতে থাকছে উন্নত ব্লুটুথ কানেকশন, ৭ ইঞ্চির টিএফটি স্ক্রিন, এলইডি হেডল্যাম্প ইত্যাদি ফিচার্স। কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, এমার্জেন্সি ব্রেকিং ওয়ার্নিং এবং এলইডি ইলিউমিনেশন ইত্যাদি অত্যাধুনিক ফিচার্সও পাওয়া যাবে টাইগার ৯০০ বাইকে। এতে আবার নানারকম মোড ইন্সটল করা আছে। যেমন- রোড, রেন, স্পোর্টস, রাইডার, কনফিগারেবল, অফ রোড, অফ রোড প্রো ইত্যাদি। মূলত টাইগার র‍্যালি প্রো মডেলটির ক্ষেত্রেই এই মোড পাওয়া যাবে।

পাওয়ারট্রেন কেমন থাকছে

এই বাইকের ইঞ্জিন মূলত ৮৮৮ সিসির লিকুইড কুলড ইঞ্জিন (Tiger 900), এই ইঞ্জিনটি ১০৬.৫ বিএইচপি শক্তি এবং ৯০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে একটি ৬ স্পিডের গিয়ারবক্সও রয়েছে। জরুরি নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে এই বাইকের সঙ্গে। র‍্যালি প্রো মডেলটিতে ৪৫ মিমি ফ্রন্ট ফর্ক এবং মনোশক লাগানো রয়েছে।

দাম কত থাকছে

খুবই দামী এবং বিলাসবহুল বাইকের মধ্যে রয়েছে ট্রায়াম্ফের এই দুই নতুন মডেল। ১০ লাখের উপরেই দাম রয়েছে এই বাইকের। প্রিমিয়াম ক্যাটাগরিতে টাইগার জিটি ৯০০ এবং টাইগার ৯০০ র‍্যালি প্রো মডেলদুটির দাম যথাক্রমে ১৩.৯৫ লক্ষ টাকা এবং ১৫.৯৫ লক্ষ টাকা। এগুলি সবই বাইকের এক্স শোরুম দাম। এই দুই বাইক একইসঙ্গে অফরোড এবং দীর্ঘ পথের জার্নির ক্ষেত্রে সেরা বিকল্প হতে চলেছে।

আরও পড়ুন: Suzuki Swift: NCAP পরীক্ষায় ৪ রেটিং পেল সুজুকি সুইফটের নয়া ভার্সন, কবে আসবে বাজারে ?

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget