এক্সপ্লোর

Trump Tariffs:  ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের ফলে ভারতের কোন-কোন খাতে ক্ষতি হতে পারে ?

Indian Economy : সেই ক্ষেত্রে কোন-কোন খাতে পড়বে পারে প্রভাব। এখানে রইল সব তথ্য়। আপনারও কি এই খাতে কোনও স্টক নেওয়া আছে ?   

 

Indian Economy : ট্রাম্পের (Donald Trump) নতুন শুল্ক বোমায় বড় ধাক্কা খেতে পারে ভারতের অর্থনীতি ? সেই ক্ষেত্রে কোন-কোন খাতে পড়বে পারে প্রভাব। এখানে রইল সব তথ্য়। আপনারও কি এই খাতে কোনও স্টক নেওয়া আছে ?   

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কী অবস্থা
বাণিজ্য চুক্তি ব্যর্থ হওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে এই অতিরিক্ত শুল্ক। এর পাশাপাশি, রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এভাবে, ভারতের উপর মোট মার্কিন শুল্ক ৫০ শতাংশে বৃদ্ধি পাবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে।

কোন খাতে কী প্রভাব পড়বে ?
২০২৪-২৫ অর্থবছরে ভারত ও আমেরিকার মধ্যে মোট ১৩১.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল, যার মধ্যে ভারত ৮৬.৫ বিলিয়ন ডলার রফতানি করেছে। যেখানে আমদানি ছিল ৪৫.৩ বিলিয়ন ডলার। শুল্ক বৃদ্ধির পর যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে, সেগুলি হল: টেক্সটাইল ($১০.২ বিলিয়ন), হীরা ও গয়না ($১২ বিলিয়ন), চামড়াজাত পণ্য ($১.১৮ বিলিয়ন), লবস্টার ($২.২৪ বিলিয়ন), রাসায়নিক ($২.৩৪ বিলিয়ন) এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ($৯ বিলিয়ন)। 

বিশেষজ্ঞদের মতে, এই খাত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেতে পারে। কারণ শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্য ব্যয়বহুল হয়ে উঠবে ও প্রতিযোগী দেশগুলির সস্তা পণ্যগুলি অগ্রাধিকার পেতে শুরু করবে।

কী বলছে ভারতের বস্ত্র শিল্প
ভারতীয় টেক্সটাইল শিল্পের কনফেডারেশন (CITI) এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি ভারতের টেক্সটাইল শিল্পের জন্য একটি বড় ধাক্কা। ইতিমধ্যেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি এই শিল্পের অবস্থান আমেরিকান বাজারে আরও দুর্বল হয়ে পড়তে পারে। উল্লেখ্য যে ভারতীয় টেক্সটাইল রপ্তানি ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন এটি হ্রাসের সম্ভাবনা রয়েছে। 

একইভাবে, যন্ত্রপাতির উপর ৫১.৩ শতাংশ, আসবাবপত্রের উপর ৫২.৩ শতাংশ এবং গয়নার উপর ৫১.১ শতাংশ শুল্ক ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা। এর কারণ হল, ভারত থেকে রপ্তানি করা পণ্য আমেরিকায় ব্যয়বহুল হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে, ভারতীয় পণ্যের তুলনায় সস্তা দেশগুলির পণ্যের ব্যবহার আমেরিকায় বৃদ্ধি পাবে।

কোন খাত থেকে কত রফতানি ?
কলকাতা-ভিত্তিক একজন সামুদ্রিক মাছ রফতানিকারকের মতে, শুল্ক বৃদ্ধির পর মার্কিন বাজারে চিংড়ির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মেগা মোডার এমডি যোগেশ গুপ্তা বলেছেন যে ইতিমধ্যেই ভারতীয় চিংড়ির উপর ২.৪৯ শতাংশ অ্যান্টি-ডাম্পিং শুল্ক ও ৫.৭৭ শতাংশ কাউন্টারভেলিং শুল্ক আরোপ করা হয়েছে। এখন ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পর, মোট শুল্ক বেড়ে ৩৩.২৬ শতাংশ হবে, যা প্রতিযোগিতামূলকভাবে টিকে থাকা অত্যন্ত কঠিন করে তুলবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget