এক্সপ্লোর

Twitter Blue Subscription: ট্যুইটারে দ্রুত ফিরে আসবে 'ব্লু টিক সাবস্ক্রিপশন', জানালেন খোদ ইলন মাস্ক

Twitter: ইউজারদের আশ্বস্ত করে ইলন মাস্ক জানিয়েছেন যে ট্যুইটারের ব্লু টিক মার্ক টাকা দিয়ে কেনার অপশন খুব তাড়াতাড়ি চালু হবে। তবে কবে তা জানা যায়নি।

Twitter Blue Tick Mark: ট্যুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একগুচ্ছ বদল এনেছেন ইলন মাস্ক (Elon Musk)। তার মধ্যে অন্যতম হল ট্যুইটারের ব্লু টিক মার্ক (Twitter Blue Tick)। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই ঘোষণা করেছিলেন যে এবার থেকে যেকোনও ইউজার ট্যুইটার ব্লু টিক কিনতে পারবেন টাকা দিয়ে। আগে ইউজারের দেওয়া তথ্য ভেরিফিকেশন করে তার ভিত্তিতে বিনামূল্যে ব্লু টিক ভেরিফিকেশন প্রদান করা হত। তবে নতুন নিয়মে ব্লু টিক মার্ক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন টাকা দিতে কেনার অপশন চালু করতে চলেছিলেন ইলন মাস্ক। প্রাথমিক ভাবে বেশ কিছু দেশে আইওএস ইউজারদের জন্য চালুও হয়েছিল এই ফিচার। কিন্তু তারপরেই শুরু হল গন্ডগোল।

ব্লু টিক মার্ক টাকা দিয়ে কেনার পদ্ধতি শুরুর কয়েকদিনের মধ্যেই ইউজারদের অনেকেই অভিযোগ জানাতে শুরু করেন। যেসব জায়গায় এই ফিচার চালু হয়েছিল সেখানকার ইউজাররাই অভিযোগ করেছেন যে তাঁরা নতুন অপশনে সাইন আপ করার সুযোগ পাচ্ছেন না। কোথাও বা দেখা দিয়েছে অন্যান্য অসুবিধা। সম্প্রতি ট্যুইটারের তরফেই জানানো হয়েছে যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে ব্লু টিক তাকা দিয়ে কেনার অপশন আপাতত তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাহলে কি এই ফিচার আর চালু হবে না? এমন প্রশ্ন জেগেছে অনেক ইউজারের মনেই।

ইউজারদের আশ্বস্ত করে ইলন মাস্ক জানিয়েছেন যে ট্যুইটারের ব্লু টিক মার্ক টাকা দিয়ে কেনার অপশন খুব তাড়াতাড়ি চালু হবে। তবে কবে তা জানা যায়নি। আর কেনই বা আপাতত এই ফিচার ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেই প্রসঙ্গেও কিছু জানাননি ইলন মাস্ক। আগে শোনা গিয়েছিল মাসে ৮ ডলারের বিনিময়ে আমেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশে ব্লু টিক মার্ক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন কিনতে পারবেন ট্যুইটার ইউজাররা। ভারতে খরচ আমেরিকার তুলনায় কিছুটা বেশি হওয়ার কথাও শোনা গিয়েছিল সেই সময়ে। পরে শোনা যায় যে মাসে ৭১৯ টাকার বিনিময়ে ভারতে ব্লু টিক মার্ক কিনতে পারবেন ইউজাররা। যদিও আপাতত ট্যুইটার প্ল্যাটফর্ম থেকে ব্লু টিক মার্ক কেনার অপশন সরিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

ট্যুইটারে অফিশিয়াল লেবেল চালু হবে একথা আগেই ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। সেই অফিশিয়াল ব্যাজ চালু হয়ে গিয়েছে ট্যুইটারে। ভারতেও পাওয়া যাচ্ছে এই ফিচার। অফিশিয়াল ব্যাজের সঙ্গে সেখানে আবার রয়েছে একটি টিক চিহ্নও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ফিগার ও মিডিয়া ও খবর সংক্রান্ত অ্যাকাউন্টে এই টিক মার্ক যুক্ত অফিশিয়াল ব্যাজ যুক্ত হয়েছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫৬-র বেশি সদস্য, নোটিফিকেশন 'মিউট' করে দেবে কর্তৃপক্ষ

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget