এক্সপ্লোর

Unified Pension Scheme: বাজেটের আগে পেনশন নিয়ে কেন্দ্র দিল বড় খবর, কারা কী সুবিধে পাবেন ?

Unified Pension Scheme Rule: বাজেট পেশ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আর এই বাজেট ঘোষণার আগেই কেন্দ্র সরকার পেনশন নিয়ে বড় ঘোষণা দিল।

Pension Rule: বাজেট পেশ হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আর এই বাজেট ঘোষণার আগেই কেন্দ্র সরকার পেনশন নিয়ে বড় ঘোষণা দিল। কেন্দ্র সরকারি কর্মীদের জন্য ইউনিফায়েড পেনশন সিস্টেম চালু হওয়া নিয়ে কেন্দ্র জানাল বড় খবর। ন্যাশনাল পেনশন সিস্টেমের (Unified Pension Scheme) অধীনে এটি একটি নতুন বিকল্প হয়ে উঠতে চলেছে। পুরনো পেনশন সিস্টেম বা ওপিএসের ফিচার্সের খামতিগুলি পূরণ করতেই মূলত এই নতুন সিস্টেম (Pension Rule) আনা হচ্ছে। অবসরের পরে আর্থিক স্থিতিশীলতা এবং আর্থিক নিরাপত্তা দানই এই স্কিমের মুখ্য উদ্দেশ্য। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবারে জানানো হল আগামী ১ এপ্রিল ২০২৫ থেকেই সারা দেশে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য চালু হবে এই ইউনিফায়েড পেনশন স্কিম।

কী উদ্দেশ্য এবং কারা পাবেন এই স্কিমের লাভ

ইউনিফায়েড পেনশন স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকারি কর্মীদের অবসরের পরে একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন দেওয়া হবে সরকারের তরফে। যে সমস্ত সরকারি কর্মী ইতিমধ্যেই এনপিএসের অধীনে নথিভুক্ত রয়েছেন এবং পেনশনের সিস্টেম হিসেবে এনপিএসকে নির্বাচন করেছেন, তারা এই নতুন স্কিমের সুবিধে পাবেন। এই স্কিমে নিশ্চিত অঙ্কের পেনশন দেওয়া হবে। এক্ষেত্রে কর্মীদের কাছে ইউপিএস অন্যতম বিকল্প হিসেবে থাকবে।

যে সমস্ত সরকারি কর্মী ইউপিএস চালু হওয়ার আগেই অবসর নিচ্ছেন, এনপিএসের অধীনে নথিভুক্ত আছেন, তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অনুসারে বকেয়া টাকা এরিয়ার হিসেবে পাবেন। আগের উইথড্রল ও অ্যানুইটি হিসেব করে অ্যাডজাস্টমেন্টের পরে মাসিক টপ আপ পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।

নিশ্চিত রূপে মিলবে এই সুবিধেগুলি

সুপারঅ্যানুয়েশন (নিয়মিত অবসর) – ১০ বছর চাকরির পরে পাওয়া যাবে সুবিধে

FR 56(j)-এর অধীনে অবসরগ্রহণ – সরকার এই নিয়মে কর্মীকে অবসর দিলেও এই পেনশনের সুবিধে মিলবে

স্বেচ্ছ্বাবসর – ন্যূনতম ২৫ বছর কাজ করার পরে কেউ স্বেচ্ছ্বাবসর নিতে চাইলে পেনশন মিলবে

ন্যূনতম পেনশন – এই স্কিমের অধীনে নিশ্চিত রূপে ১০ হাজার টাকা ন্যূনতম পেনশন পাওয়া যাবে  

তবে যে সমস্ত কর্মী চাকরি থেকে পদত্যাগ করেছেন বা তাঁকে বহিষ্কার করা হয়েছে তারা এই স্কিমের সুবিধে পাবেন না।

এককালীন পেমেন্ট ও কর্পাস গঠন

সুপার অ্যানুয়েশনের সময় বেসিক পে এবং ডিএ-র ১০ শতাংশ এককালীন পেমেন্ট হিসেবে কর্মীকে দেওয়া হবে প্রতি ৬ মাস কাজের হিসেবে। একইসঙ্গে দুটি আলাদা কর্পাস গঠন হবে ইউপিএসের অধীনে। প্রথম ভাগে কর্মী এবং সরকারের উভয়ের অবদান থাকবে আর্থিক বিনিয়োগে আর দ্বিতীয় ভাগে সরকার অতিরিক্ত বিনিয়োগ করবে। প্রথম ভাগে কর্মী নিজের বেসিক পে এবং ডিএ-র ১০ শতাংশ বিনিয়োগ করবে প্রভিডেন্ট ফান্ডের মত এবং একই পরিমাণ টাকা দেবে সরকার আর দ্বিতীয় ভাগে সরকার অতিরিক্ত ৮.৫ শতাংশ বিনিয়োগ করবে।

আরও পড়ুন: Trump Coin: 'ট্রাম্পের কয়েনে' বিনিয়োগ করেই সর্বস্বান্ত লক্ষ লক্ষ মানুষ, কয়েক দিনেই ডুবেছে কোটি টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget