এক্সপ্লোর

Budget 2023-'24: ২.৫ থেকে ৫ লক্ষ, বাড়তে চলেছে করছাড়ের ঊর্ধ্বসীমা! বাজেটের আগে তুঙ্গে জল্পনা

Union Budget 2023: বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

নয়াদিল্লি: নতুন বছরে কেন্দ্রীয় বাজেটে এখনও মাসখানেক সময় রয়েছে (Union Budget 2023)। তবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লুটিয়েন্স দিল্লির অন্দরে বাজেটের সম্ভাব্য বরাদ্দ জানতে আনাগোনাও শুরু হয়েছে। তাতেই আগামী অর্থবর্ষের বাজেটে আয়করে বড় ধরনের ছাড় দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে (Budget 2023-'24)।

আগামী অর্থবর্ষের বাজেটে আয়করে বড় ধরনের ছাড় দেওয়া হতে পারে

বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায় (Tax Exemption Limit)। তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও রকম কর দিতে হবে না সাধারণ মানুষকে। তবে গোটা বিষয়টিই আলোচনার স্তরে রয়েছে। বাজেটেই এ নিয়ে সরকারের তরফে চূড়ান্ত ঘোষণা হবে বলে দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।

বর্তমানে বার্ষিক আয় ২.৫ লক্ষ হলে তা আয়করের আওতায় পড়ে না। তবে ৫ লক্ষ পর্যন্ত আয়ও আক্ষরিক অর্থে করমুক্তই। কারণ ২০২৩ সালে প্রস্তাবিত আয়কর আইনের ৮৭-এ অনুচ্ছেদ অনুযায়ী, ৫ লক্ষ টাকা আয়ে  মেসে রেয়াত। অর্থাৎ কোনও ব্যক্তির আয় যদি বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, আয়কর রিটার্ন জমা দিয়ে ১২ হাজার ৫০০ পর্যন্ত রেয়াত মেলে। এ ক্ষেত্রে বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়িভাড়া, গৃহঋণের সুদ-সহ সব ছাড় মিলিয়ে যদি করযোগ্য আয় ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে কোনও কর দিতে হবে না।

আরও পড়ুন: S Jaishankar: রাশিয়া থেকে তেল কিনে মোটেও যুদ্ধের ফয়দা লুঠছে না ভারত, ইউরোপকে কড়া জবাব জয়শঙ্করের

কিন্তু সব ছাড় বাদ দিয়ে যদি করযোগ্য আয় ৫ লক্ষ ১ হাজার টাকা হয়, সে ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ধরা হবে আগের সেই ২.৫ লক্ষ টাকাই। অর্থাৎ বাকি ২ লক্ষ ৫১ হাজার টাকার উপরই আয়কর দিতে হবে। তাই যদি আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়, তাহলে শুধুমাত্র ১০০০ টাকার উপর কর দিতে হবে।

বিগত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সঙ্কটের মেঘ যেমন ঘনিয়ে আসছিল, তেমনই অতিমারি শাঁখের করাত হয়ে নেমে আসে। তাতে কেনাকাটা কমে গিয়েছিল একধাক্কায় অনেকটাই। অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা থাকা প্রয়োজন। তাই করছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে মানুষ হাত খুলে খরচে আগ্রহী হবেন বলে আশাবাদী অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজট পেশ করতে চলেছেন। বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। ৬০-৮০ বছর বয়সিরা ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় পান। ৮০ ঊর্ধ্বরা করছাড়া পান ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে। তাই করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়লে সাধারণের হাতে খরচের চাকা বাড়বে বলে মনে করা হচ্ছে।

১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজট পেশ করতে চলেছেন

প্রতি বছর বাজেটে আয়কর ছাড়ের সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু ২০২২-’২৩ অর্থবর্ষে কোনও পরিবর্তন ঘটায়নি কেন্দ্র। ফলে আগের নিয়মেই কর দিয়ে আসছিলেন সাধারণ মানুষ।  তবে এর আগে, ২০১৯-’২০ অর্থবর্ষে করের চারটি ধাপই ছিল শুধু। আয়কর আইনের ৮০-সি, ৮০-ডি অনুচ্ছেদ ব্যবহার করে বাড়িভাড়া-সহ বিভিন্ন খাতে ছাড়ের জন্য আবেদন করা যেত। ২০২০-’২১ অর্থবর্ষে নতুন কর পদ্ধতি আনা হয়। তার আওতায় সাতটি ধাপ রয়েছে।

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget