এক্সপ্লোর

Upcoming IPO: ৩০০০ কোটির আইপিও আনছে আধার হাউজিং ফিনান্স, কবে শুরু হবে সাবস্ক্রিপশন ?

Aadhar Housing Finance IPO: আধার হাউজিং ফিনান্স সংস্থায় বিসিপি টপকো এবং আইসিআইসিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব রয়েছে। আধার হাউজিং ফিনান্স আইপিওর অধীনে ১০০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে বাজারে।

Aadhar Housing Finance IPO: এই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাজারে আসতে চলেছে আধার হাউজিং ফিনাসের আইপিও। ৩০০০ কোটি টাকা মূল্যের এই আইপিওতে বিডিং শুরু হবে কবে থেকে ? সংস্থা জানাল সাবস্ক্রিপশন শুরু দিনক্ষণ। বিশ্ববাজারের অন্যতম প্রাইভেট ইকুইটি সংস্থা ব্ল্যাকস্টোনের সমর্থন আছে এই আধার হাউজিং ফিনান্সের আইপিওতে। আগামী ৮ মে থেকে শুরু হবে এই আইপিওতে (Aadhar Housing Finance IPO) সাবস্ক্রিবশন এবং চলবে আগামী ১০ মে পর্যন্ত।

সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জমা দেওয়া তথ্য অনুসারে অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিড করতে পারবেন ৭ মে থেকেই। আইপিও আনার জন্য সেবির কাছে এই মাসেই অনুমোদন পেয়েছে এই সংস্থা। আধার হাউজিং ফিনান্স আইপিওর (Aadhar Housing Finance IPO) অধীনে ১০০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে বাজারে। এমনকী ব্ল্যাকস্টোন গ্রুপ ইনকর্পোরেটেড সংস্থার একটি সহযোগী কোম্পানির দ্বারা ২০০০ কোটি টাকার শেয়ার ছাড়া হবে অফার ফর সেলের মাধ্যমে।

আধার হাউজিং ফিনান্স সংস্থায় বিসিপি টপকো এবং আইসিআইসিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব রয়েছে ৯৮.৭২ শতাংশ এবং ১.১৮ শতাংশ। এই সংস্থা মূলত ভবিষ্যতের মূলধন সংগ্রহের জন্য বাজার থেকে আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকার মধ্যে ৭৫০ কোটি টাকা ব্যয় করবে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই আধার হাউজিং ফিনান্স সেবির কাছে আইপিও আনার জন্য খসড়া জমা করেছিল। এর আগে ২০২২ সালের মে সংস্থাকে ৭০০০ কোটি ইস্যু সাইজের একটি আইপিও (Aadhar Housing Finance IPO) বাজারে আনার অনুমোদনও দিয়েছিল সেবি। তবে সেই সময় আইপিও আনার সিদ্ধান্ত স্থগিত রেখেছিল সেবি। আগে জানা গিয়েছিল যে, আইপিওর সাইজ হবে ৫০০০ কোটি টাকা, কিন্তু এখন জানা গিয়েছে ৩০০০ কোটির আইপিও আনছে আধার হাউজিং ফিনান্স।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Upcoming IPO: এই সপ্তাহেই বাজারে আসছে আইটি খাতের এই আইপিও, প্রাইসব্যান্ড থাকছে ৭৯ টাকা- কিনলে লাভ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget