এক্সপ্লোর

UPI PayNow: ভারত-সিঙ্গাপুরের মধ্যে ডিজিটাল লেনদেন এবার আরও সহজ, শুরু UPI-PayNow পরিষেবা

Modi On UPI PayNow Linkage: দেশের বাইরে পৌঁছে গেল UPI। সিঙ্গাপুরে একসঙ্গে অনলাইন পেমেন্ট সিস্টেমে কাজ করবে UPI-PayNow। আরও সহজ হবে দুই দেশে লেনদেন।

Modi On UPI PayNow Linkage: দেশের বাইরে পৌঁছে গেল UPI। সিঙ্গাপুরে একসঙ্গে অনলাইন পেমেন্ট সিস্টেমে কাজ করবে UPI-PayNow। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সাক্ষরিত হল এই চুক্তি। 

UPI PayNow:সীমানা ছাড়াল  'ক্রস-বর্ডার পেমেন্ট কানেক্টিভিটি'
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এই ডিজিটাল পেমেন্টের চুক্তি স্বাক্ষর করেন। ভারতের UPI অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ও সিঙ্গাপুরের PayNow-এর সঙ্গে জুড়ে দুই দেশে ক্রস-বর্ডার পেমেন্ট কানেক্টিভিটি শুরু হয়েছে। সকালে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই সূচনা করেছেন।

Reserve Bank of India: ভারত ও সিঙ্গাপুরের মধ্যে রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম 
এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ও  মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ডিরেক্টর রবি মেনন এই সুবিধা চালু করেন। এর ফলে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম লিঙ্কেজ চালু হয়েছে। এর মাধ্যমে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে আন্তঃসীমান্ত সংযোগের আওতায় খুব সহজে দ্রুত অনলাইনে টাকা পাঠানো যাবে।

Modi On UPI PayNow Linkage: কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?
আজ দুই দেশের এই চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ''আমি ভারত ও সিঙ্গাপুরের জনগণকে এই চুক্তির জন্য অভিনন্দন জানাই। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এর মাধ্যমে সিঙ্গাপুরে বসবাসকারী ভারতীয়রা সহজে UPI-এর মাধ্যমে ভারতে অর্থ পাঠাতে সক্ষম হবে। ভারতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক সময়। এর মাধ্যমে উভয় দেশের নাগরিকরা তাদের মোবাইলে  দেশের মানুষের কাছে অর্থ পাঠাতে ও গ্রহণ করতে সক্ষম হবে। এতে শিক্ষার্থী, প্রফেশনাল ও সাধারণ নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন।''

UPI Service Update: ইউপিআইতে এবার নতুন পরিষেবা ?
আগামী দিনে UPI-তে 'ভয়েজ বেসড পেমেন্ট সিস্টেম' আনতে চলেছে সরকার। ইতিমধ্য়েই UPI-এর এই পরিষেবার প্রোটোটাইপ ডিজিটাল পেমেন্ট উৎসবে প্রকাশ্য়ে এনেছেন মন্ত্রী। এবার থেকে  ফোনে কেবল ভয়েজ কমান্ডের মাধ্যমেই UPI পরিষেবার সুবিধা পাওয়া যাবে। স্থানীয় ভাষাতেই এই সুবিধা পাওয়া যাবে। মন্ত্রী জানিয়েছেন, দেশের ১৮ টি স্থানীয় ভাষায় এই  'ভয়েজ বেসড পেমেন্ট সিস্টেম' পরিষেবা দেবে UPI।

Digital credit Service: বিশ্বে ছড়িয়ে পড়ছে UPI
সম্প্রতি এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য় প্রযুক্তি সচিব অখিলেশ কুমার শর্মা জানিয়েছিলেন, UPI এখন বিশ্বের বিভিন্ন দেশে পরিষেবা দেবে। National Payments Corporation of India (NPCI) ইতিমধ্য়েই ইউপিআই-এর সুবিধা নেপাল, ভূটান, সিঙ্গাপুর, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহিতে দিচ্ছে। এই দেশগুলির সঙ্গে UPI নিয়ে কাজ শুরু করে দিয়েছে NPCI ।

UPI Service Update: এবার ১০ দেশে ইউপিআই সার্ভিস
কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি সচিব জানিয়েছেন,  ১০ দেশের NRI-দের জন্য খুলে দেওয়া হবে এই UPI পরিষেবা। অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়রা পাবেন এই পরিষেবা। সিঙ্গাপুরের PayNow সিস্টেমের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে UPI। শীঘ্রই একসঙ্গে কাজ করবে এই পেমেন্ট পরিষেবা।

আরও পড়ুন : Passport Alert: সাবধান ! পাসপোর্টের নামে চলছে প্রতারণা, রইল ভুয়ো ওয়েবসাইটগুলির নাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget