এক্সপ্লোর

Vodafone Idea: রিচার্জের দাম বাড়ায় কমেছে গ্রাহক, বিপুল লোকসানের মুখে ভোডাফোন-আইডিয়া

Vodafone Idea Loss: ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট বলছে ভোডাফোন-আইডিয়ার এখনও পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৭ হাজার ২৩০.৯ কোটি টাকা।

নয়া দিল্লি: ঋণে জর্জরিত টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া। শুক্রবার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা দেখে চিন্তায় গ্রাহকরাও। ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট বলছে ভোডাফোন-আইডিয়ার এখনও পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৭ হাজার ২৩০.৯ কোটি টাকা। এক বছর আগের একই সময়ে এই সংস্থা প্রায় ৪ হাজার ৫৩২.১ কোটি টাকা লোকসান করেছিল।

২০২০-২১ সালের একই ত্রৈমাসিকে ১০ হাজার ৮৯৪.১কোটি টাকা থেকে একত্রিত রাজস্ব ১০.৮ শতাংশ কমে ৯ হাজার ৭১৭.৩ কোটি টাকা হয়েছে। ভোডাফোন-আইডিয়া কোম্পানি তাঁদের রিচার্জ হার বৃদ্ধি করেছিল অনেকটাই। এর কারণে গ্রাহক সংখ্যা কমেছে অনেকটাই। এক বছর আগে ২৬.৯৮ কোটি থেকে ২৪.৭২ কোটিতে নেমে এসেছে। শুল্ক বৃদ্ধি সত্ত্বেও, ২০২১-২১ সালের একই ত্রৈমাসিকে ১২১ টাকার তুলনায় এর ব্যবহারকারীদের প্রতি গড় আয় (ARPU) প্রায় ৫ শতাংশ কমে ১১৫ টাকা হয়েছে।

সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছিল, সরকারি সাহায্য না-পেলে আর্থিক দশা এমন বেহাল হবে যে, ব্যবসা গোটাবে ভোডাফোন আইডিয়া। ইতিমধ্যেই শেয়ার দর নেমেছে অনেকটাই। সরকারি ত্রাণ হিসেবে স্পেকট্রাম এবং অন্যান্য খাতে বকেয়া মেটানোর প্রক্রিয়া চার বছর স্থগিত রাখার মতো সুবিধা নেওয়ার কথা আগেই জানিয়েছে ভিআই। অংশীদারি বেচার খবরে তাই বিএসএই-তে ১১.৮০ টাকায় নেমেছে শেয়ারের দাম।

এয়ারটেল-জিও'র পথে হেঁটে প্রিপেড পরিষেবার মাসুল বাড়িয়েছে ভোডাফোনও। বিভিন্ন স্তরে মাসুল ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছিল তাঁরা। ন্যূনতম প্রিপেড প্ল্যানটির মাসুল পড়ছে ৯৯ টাকা। সংস্থা সূত্রের খবর, এত দিন তা ছিল ৭৯ টাকা। ১৪৯ প্রিপেড পরিষেবা বেড়ে ১৭৯ টাকা হয়েছে। বেশ কয়েক মাস আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কেন্দ্রীয় টেলিকম দফতরের হিসেব অনুযায়ীই মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে বকেয়া স্পেকট্রাম এবং লাইসেন্স ফি মিটিয়ে দিতে হবে। এর ফলে আয় বাড়ানোর পথ খুঁজতেই মাসুল বৃদ্ধির পথে হাঁটে সব সংস্থাই। 

 

 

সেরা শিরোনাম

LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget