এক্সপ্লোর

Warren Buffet Resigns : একসময় বোতল ধুতেন, সেই গ্রেগ অ্যাবল এখন ৭২ লক্ষ কোটির কোম্পানি সামলাবেন

Greg Abel : ওয়ারেন বাফেটের (Warren Buffet Resigns) উত্তরাধিকারী পদে নিশ্চিত হয়েছে গ্রেগ অ্য়াবলের নাম ( এক সময় বোতল ধুতেন এই বক্তি। এখন হয়ে গেলেন ৭২ লক্ষ কোটি টাকার কোম্পানির প্রধান।

 

Greg Abel : ২৪ ঘণ্টাও হয়নি, ওয়ারেন বাফেটের (Warren Buffet Resigns) উত্তরাধিকারী পদে নিশ্চিত হয়েছে গ্রেগ অ্য়াবলের নাম (Greg Abel)। আপনি জানলে অবাক হবেন, এক সময় বোতল ধুতেন এই বক্তি। এখন হয়ে গেলেন ৭২ লক্ষ কোটি টাকার কোম্পানির (Berkshire Hathaway) প্রধান।

শনিবারই এসেছে এই বড় ঘোষণা
বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচিত ওয়ারেন বাফেট অবশেষে বহু প্রতীক্ষিত সেই ঘোষণাটি করেছেন। শনিবার, বাফেট তার কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারহোল্ডারদের বলেন, "আমার মনে হয় সময় এসেছে যখন গ্রেগ অ্যাবেলকে কোম্পানির সিইও করা উচিত।" হ্যাঁ, ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট স্পষ্ট জানিয়েছেন, তিনি এই বছরের শেষ নাগাদ সিইও পদ থেকে পদত্যাগ করবেন। গ্রেগ অ্যাবেলকে কোম্পানির দায়িত্ব নেওয়ার জন্য সুপারিশ করবেন।

গ্রেগ অ্যাবেলও এই বিষয়ে অবগত ছিলেন না
দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর এই ঘোষণা করা হয়। এরপর কোনও প্রশ্ন তোলার অনুমতি দেওয়া হয়নি। মজার বিষয় হল, শুধুমাত্র তার সন্তান - হাওয়ার্ড ও সুসি বাফেট এই সিদ্ধান্তের সম্পর্কে অবগত ছিলেন। এমনকি বাফেটের সাথে মঞ্চে বসা গ্রেগ অ্যাবেলও এই সিদ্ধান্ত সম্পর্কে কোনও ধারণা ছিল না।

কে এই গ্রেগ অ্যাবেল ?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ৬২ বছর বয়সী গ্রেগ অ্যাবেল গত ২৫ বছর ধরে বার্কশায়ার হ্যাথওয়ের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি এখন ৮৬৫ বিলিয়ন ডলারের এই কোম্পানির দায়িত্ব নিতে চলেছেন। কানাডার এডমন্টনে জন্ম এই অ্যাবেল খুবই সাধারণ পরিবার থেকে এসেছেন। শৈশবে তিনি বোতল ধোয়া ও অগ্নি নির্বাপক যন্ত্র মেরামতের মতো ছোটখাটো কাজ করতেন। তার পড়াশোনার খরচ বহন করার জন্য়ই এই কাজ করতে হত তাঁকে। ১৯৮৪ সালে আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর, অ্যাবেল প্রাইসওয়াটারহাউসকুপার্স ও ক্যালএনার্জির মতো কোম্পানিতে কাজ করেছিলেন।


Warren Buffet Resigns : একসময় বোতল ধুতেন, সেই গ্রেগ অ্যাবল এখন ৭২ লক্ষ কোটির কোম্পানি সামলাবেন

তারপর ১৯৯২ সালে, তিনি মিডআমেরিকান এনার্জিতে যোগ দেন, যা ১৯৯৯ সালে বার্কশায়ার অধিগ্রহণ করে। এখান থেকেই তার আসল যাত্রা শুরু হয়েছিল। ২০০৮ সালে, তিনি মিডআমেরিকানের সিইও হন। এখন তিনি বার্কশায়ারের সমস্ত নন-ইনস্যুরেন্স কোম্পানি, যেমন BNSF রেলওয়ে, বার্কশায়ার হ্যাথওয়ে এনার্জি এবং বেশ কয়েকটি খুচরো ও শিল্প ব্যবসা পরিচালনা করেন।

অ্যাবেল ওয়ারেন বাফেটের একজন বিশ্বস্ত কর্মী
২০২১ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদি বাফেট কখনও সিইও পদ ছেড়ে দেন, তাহলে গ্রেগ অ্যাবেল তার স্থলাভিষিক্ত হবেন। তবে, এখন পর্যন্ত তিনি সরাসরি বিমা খাত বা কোম্পানির বড় বিনিয়োগ সিদ্ধান্তে অংশগ্রহণ করেননি। এখন তিনি এই দায়িত্বও গ্রহণ করবেন এবং এই কাজে তাকে ভাইস চেয়ারম্যান অজিত জৈন সাপোর্ট করবেন।

গ্রেগ অ্যাবেল কি "পরবর্তী ওয়ারেন বাফেট" হবেন?
এই প্রশ্নটি এখন প্রতিটি বিনিয়োগকারী ও ব্যবসায়িক জগতের মনে ঘুরপাক খাচ্ছে। গ্রেগ অ্যাবেল কি কয়েক দশক ধরে বাফেট যা করেছেন তা করতে পারবেন? তিনি কি বিনিয়োগের সেই চেয়ারে বসতে পারবেন, যার উচ্চতা বাফেট নিজেই তৈরি করেছেন? আপাতত, একটি যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা হতে চলেছে। সময়ই বলে দেবে গ্রেগ অ্যাবেল কী বড় কিছু করতে পারলেন কিনা।

 

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget