এক্সপ্লোর

SBI Bank Fraud : KYC আপডেট করার নামে ব্যাঙ্ক জালিয়াতি! পুরস্কারের লোভ দেখিয়ে গায়েব ৫০ লক্ষ টাকা

হ্যাকাররা গ্রাহকদের ব্যাঙ্কের KYC আপডেট করার নামে তাঁদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন লিঙ্ক পাঠাচ্ছে এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি গিফটেরও লোভ দেখাচ্ছে। লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব।

নয়াদিল্লি : নতুন বিপদের সম্মুখীন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা। চিনা বংশদ্ভূত কিছু হ্যাকার ইতিমধ্যেই নতুন উপায়ে গ্রাহকদের লুঠতে শুরু করেছে। সাইবার সিকিউরিটির গবেষকরা ইতিমধ্যেই সাবধান করেছেন যে, চিনা হ্যাকাররা গ্রাহকদের ব্যাঙ্কের জরুরি KYC আপডেট করার নামে তাঁদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পাঠাচ্ছে এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি গিফটেরও লোভ দেখাচ্ছে। এবং গ্রাহকরা সেই লিঙ্কে ক্লিক করলেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে।

অটোবট ইনফোসেক প্রাইভেট লিমিটেডের সঙ্গে মিলে নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্ক সাইবার পিস ফাউন্ডেশন একটি সমীক্ষা চালিয়ে দেখেছে যে, বেশ কিছু স্মার্টফোন ব্যবহারকারীদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তাঁরা জানাচ্ছেন যে, যে লিঙ্কগুলি গ্রাহকদের প্রলোভন দেখানোর জন্য পাঠানো হচ্ছে, সেগুলির প্রতিটা ডোমেনই চিনের। একটি ঘটনায় গ্রাহকদের টেক্সট মেসেজের মাধ্যমে KYC আপডেট করার কথা বলা হয়। এবং লিঙ্কও পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করে কনটিনিউ টু লগইন বোতামে ক্লিক করতেই পেজটিতে বেশ কিছু গোপন তথ্য জানতে চাওয়া হচ্ছে। যেমন, নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচা। সমস্ত তথ্য দেওয়ার পরই গ্রাহকের মোবাইলে OTP আসে। এবং বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব OTP দেওয়ার জন্য। ওটিপি দেওয়ার পরই আরও কিছু তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয় যেমন অ্যাকাউন্ট হোল্ডারের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ। সেই সমস্ত তথ্য দেওয়ার পর ফের ওটিপি দিতে হয়। গবেষকরা জানাচ্ছেন, হ্যাকাররা এতটাই সুচতুরভাবে কাজটা করছে, যাতে সাধারণ মানুষের সন্দেহ হওয়ার সম্ভাবনা না থাকে। একেবারেই সেভাবে স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পদ্ধতিতেই। সমস্ত তথ্য দেওয়ার পরই একটি থার্ড পার্টি ডোমেন খুলে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের পরিবর্তে। আর এর মাধ্যমেই চলে জালিয়াতি।

দ্বিতীয় ঘটনা গ্রাহকদের ফ্রি গিফটের লোভ দেখিয়ে। গবেষকরা জানাচ্ছেন, হ্যাকাররা গ্রাহকদের ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রি গিফটের মেসেজ পাঠাচ্ছে এবং তার সঙ্গেই একটি লিঙ্কও পাঠাচ্ছে। লিঙ্কে ক্লিক করলে যে ল্যান্ডিং পেজটি খুলে যাচ্ছে, সেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছবি দেওয়া রয়েছে এবং গ্রাহকদের একটি সমীক্ষায় অংশ নিতে বলা হচ্ছে ৫০ লক্ষ টাকার ফ্রি গিফট পাওয়ার জন্য। এবং এরপরই হচ্ছে জালিয়াতি। গবেষকরা তাই প্রতি ক্ষেত্রেই সাবধান করছেন যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনও লিঙ্ক আসে, তা এড়িয়ে যাওয়া দরকার। শুধু স্টেট ব্যাঙ্কের গ্রাহকরাই নন, কোটাক ব্যাঙ্ক, পিএনবি প্রভৃতি আরও অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও বিপদে পড়তে পারেন। 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Influencer Murdered: পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা
পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget