এক্সপ্লোর

বেলেঘাটায় অভিনব কায়দায় চুরি, আলমারি থেকে গায়েব ৮ লক্ষ টাকার গয়না!

Beleghata Gold Jewellery theft case: বিয়ের অনুষ্ঠানের প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না একটি আলমারিতে রাখা ছিল। বিয়ের ৩ দিন পর অর্থাৎ ২০ তারিখ আলমারি খুলে দেখতে পান যে আলমারি থেকে সমস্ত সোনার গয়না চুরি হয়ে গিয়েছে।

হিন্দোল দে, কলকাতা: অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটলো বেলেঘাটা থানার সুরেন সরকার রোডে। গ্রেফতার হয়েছে ঘটনায় অভিযুক্ত বাড়ির বড় জামাই পার্থ সারথি ঘোষ। ২১ জানুয়ারি গোবিন্দ চন্দ্র দাস নামে এক ব্যক্তি বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন এই মর্মে যে ১৭ তারিখ তাঁর ছেলে অভিজিত দাসের সঙ্গে ডলি দাসের বিয়ে হয়। এই বিয়ের অনুষ্ঠানের প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না তারা একটি আলমারিতে রেখেছিলেন। বিয়ের ৩ দিন পর অর্থাৎ ২০ তারিখ আলমারি খুলে দেখতে পান যে আলমারি থেকে সমস্ত সোনার গয়না চুরি হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ দাস পরিবারের প্রধান গোবিন্দ চন্দ্র দাস বেলেঘাটা থানার দ্বারস্থ হন।

পুলিশ পরিবারকে জানায় আগে ভালো করে খুঁজে দেখতে যে সোনার গয়না তাঁরা অন্য কোথাও রেখেছেন কী না। পরবর্তী ক্ষেত্রে ২১ তারিখ, পরিবারের সদস্যরা আবার থানায় আসেন এবং জানান তারা সেই গয়না কোথাও খুঁজে পাননি । অভিজিৎ দাসের বাবা গোবিন্দ চন্দ্র দাস একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলেঘাটা থানার তদন্তকারী দল তদন্তপ্রক্রিয়া শুরু করেন। তদন্তের প্রথম পর্যায়ে পরিবারের সকল সদস্যদেরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেন। সেই জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে চায় পরিবারের কোন কোন সদস্য ছিলেন। এরই মাঝে পরিবারের সদস্যরা পুলিশকে জানান সেই সময়ে তাদের বড় জামাই পার্থসারথী ঘোষ তিনিও সেই বাড়িতেই ছিলেন। কিন্তু গত ১৯ তারিখ রাতে তিনি অভিজিৎ দাসের পরিবারকে জানায় তার শরীর খারাপ লাগছিল । তাই তিনি ২০ তারিখ সকালেই বেহালা থানার অন্তর্গত রায়বাহাদুর রোডের নিজের বাড়িতে ফিরে যান। এমনকী, ২০ তারিখ ফোন করে বড় জামাইকে চুরির বিষয়টি জানান দাস পরিবারের সদস্যরা। দাস পরিবারের সদস্যদের থেকে এই বিষয়ে জানার পর পুলিশ বড় জামাই পার্থসারথী ঘোষকে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেন । এক সময় পুলিশি জেরায় পার্থসারথী ঘোষ ভেঙে পড়েন এবং তিনি পুলিশকে জানান অভিজিৎ দাস ও ডলি দাসের বিয়েতে তারা যে সোনার গয়না পেয়েছিলেন সেই সোনার গয়না চুরি করার জন্য তিনি ১৯ তারিখ রাতে তার শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদেরকে বলেন যে তিনি পরোটা এবং তরকারি খাবেন । সেই অনুযায়ী শ্বশুরবাড়ি সদস্যরা যখন পরোটা এবং তরকারি তৈরি করেন রাতের খাবারের জন্য। সেই আলুর তরকারির মধ্যে ঘুমের ওষুধ গুঁড়ো করে পার্থসারথী ঘোষ মিশিয়ে দিয়ে সকল সদস্যকে খাওয়ান ।

সকলে রাতের খাবার খেলেও সেই সময় তিনি জানান তার শরীর খুব খারাপ লাগছে তাই তিনি রাতে কিছু খাবেন না। এরপরই দাস পরিবারের সকল সদস্য যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সুযোগে পেশায় হর্টিকালচার ব্যবসায়ী পার্থসারথী ঘোষ আলমারি খুলে সমস্ত গয়না নিয়ে তার নিজের লাগেজের মধ্যে লুকিয়ে রাখে এবং ২০ তারিখ দিনের আলো ফুটতেই তিনি শ্বশুরবাড়ি থেকে চম্পট দেন। গোটা বিষয়টি পুলিশ জানার পর তৎক্ষণাৎ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে ৷ তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন চুরি যাওয়া ৮ লক্ষ টাকার সোনার গয়না পার্থসারথি তার রায়বাহাদুর রোডের বাড়িতে লুকিয়ে রেখেছেন। এরপরই বেলেঘাটা থানার পুলিশ বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে সমস্ত চুরি যাওয়া গয়না উদ্ধার করেন। বড় জামাইয়ের এই সোনা চুরির ঘটনায় স্তম্ভিত দাস পরিবারের সদস্যরা।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Influencer Murdered: পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা
পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget