এক্সপ্লোর

Indian Man Harassed in Australia: অস্ট্রেলিয়ায় ভারতীয় যুবকের উপর হামলা, কেটে ঝুলছিল হাত, জোড়া লাগালেন চিকিৎসকরা

Indian Man Attacked in Australia: অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই ঘটনা ঘটে।

মেলবোর্ন: বিদেশ বিভুঁইয়ে পর পর ভারতীয়দের হেনস্থা, তাঁদের উপর হামলার ঘটনা সামনে আসছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়াতেও এক ভারতীয়র উপর হামলা হয়। ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় তাঁর উপর। তাতে ওই যুবকের হাত কেটে ঝুলছিল। সেই হাত কোনও রকমে জোড়া লাগানো গিয়েছে তাঁর শরীরের সঙ্গে। (Indian Man Harassed in Australia)

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই ঘটনা ঘটে। ৩৩ বছর বয়সি সৌরভ আনন্দের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা হয়। জানা গিয়েছে, গত ১৯ জুলাই সন্ধে ৭.৩০টা নাগাদ সেন্ট্রাল স্কোয়্যার শপিং সেন্টার থেকে ওষুধ কিনে বেরোচ্ছিলেন সৌরভ। ফোনে এক বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীর দল চড়াও হয়। (Indian Man Attacked in Australia)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাঁচ অল্পবয়সি তরুণ ঘিরে ধরে সৌরভকে। প্রথমে তাঁর পকেটে হাত ঢুকিয়ে জিনিসপত্র বের করে আনে। একজন সৌরভকে এর পর ঘুষি মারে। এতে মাটিতে পড়ে যান সৌরভ। এর পরও সৌরভকে ছাড়েনি দুষ্কৃতীরা। একজন ছুরি বের করে সৌরভের গলায় ধরে।

পুলিশকে সৌরভ জানিয়েছেন, হাত তুলে নিজেকে বাঁচাতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর কবজি ভেদ করে চলে যায় ছুরির মতো ধারাল অস্ত্রটি। দ্বিতীয় বার যখন অস্ত্র চালায় ওই ছেলেটি, তা হাত ভেদ করে চলে যায়। সৌরভের কাঁধেও ছুরি দিয়ে আঘাত করা হয়।সৌরভের মেরুদণ্ডেও চিড় ধরেছে। একাধিক হাড়ও ভেঙেছে শরীরে। 

সৌরভ সংবাদমাধ্যমে বলেন, “আমি শুধু তীব্র যন্ত্রণার কথা মনে করতে পারছি। হাত খুলে ঝুলছিল। সুতোর মতো কিছু একটা শুধু জুড়ে রেখেছিল হাতটিকে।” রক্তাক্ত শরীরেই কোনও ভাবে কিছুদূর হেঁটে যান সৌরভ। তাঁকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যান কয়েক জন। প্রথমে সৌরভের হাত কেটে বাদ দেওয়া ছাড়া উপায় নেই বলেই মনে হয়েছিল চিকিৎসকদের। তবে শলা-পরামর্শ করে শেষ পর্যন্ত কাটা হাত জোড়া লাগানোর সিদ্ধান্ত গৃহীত হয়। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ দুষ্কৃতীর মধ্যে চার জনকেই গ্রেফতার করা গিয়েছে। তাদের কারও বয়সই কৈশোর পেরোয়নি। তবে এটাই একমাত্র ঘটনা নয়। গত সপ্তাহেই অস্ট্রেলিয়ায় আর এক ভারতীয়কে হেনস্থা করা হয়। পার্কিং নিয়ে ঝামেলার মধ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যও করা হয়। আয়ারল্যান্ডেও সম্প্রতি এক ভারতীয়কে মারধর করা হয়। প্রায় নগ্ন করে ঘোরানো হয় তাঁকে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Influencer Murdered: পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা
পঞ্জাবে গুলি করে খুন LGBTQ+ ইনফ্লুয়েন্সারকে, প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget