এক্সপ্লোর

বিবাহবহির্ভূত সম্পর্ক! রাগের চোটে বিবাহিত মেয়েকে গুলি করে খুন, বাইকে করে থানায় গিয়ে আত্মসমর্পন বাবার

বিবাহিতা কন্যাকে গুলি করে খুন বাবার! এমনই অভিযোগ উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চন্দ্র মোহন সিংহ। তাঁর ২০ বছরের মেয়ে স্বাতীকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়ির লোকজন বারেবারেই স্বাতীর বিরুদ্ধে তাঁর প্রেমিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় রাখার অভিযোগ করছিলেন।

ফতেপুর: বিবাহিতা কন্যাকে গুলি করে খুন বাবার! এমনই অভিযোগ উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম চন্দ্র মোহন সিংহ। তাঁর ২০ বছরের মেয়ে স্বাতীকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়ির লোকজন বারেবারেই স্বাতীর বিরুদ্ধে তাঁর প্রেমিকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক বজায় রাখার অভিযোগ করছিলেন। গত বৃহস্পতিবার তাঁরা স্বামীকে চন্দ্র মোহনের বাড়িতে পৌঁছে দিয়ে যান। এই ঘটনার রাগের চোটে মেয়েকে চন্দ্র মোহন খুন করেন বলে অভিযোগ। গত শনিবার মেয়ের খুনের পর জয়সিংহপুর গ্রামের বাসিন্দা চন্দ্র মোহন গাড়ি চালিয়ে থানায় গিয়ে আত্মসমর্পন করেন। সেই সঙ্গে পুলিশের কাছে জমা দেন তাঁর লাইসেন্সপ্রাপ্ত ডবল-ব্যারেল বন্দুক। খুব কাছ থেকে স্বাতীকে তিনবার গুলি করেন চন্দ্র মোহন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্র মোহনের মেয়ের। জানা গেছে, এক বছর আগে কানপুরের সাচেন্দির সিংপুর এলাকার বাসিন্দা নগেন্দ্র সিংহের সঙ্গে বিয়ে হয়েছিল স্বাতীর। শহরের সার্কেল অফিসার অনিল কুমার বলেছেন, বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পর স্বাতীর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে গত বৃহস্পতিবার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে যান। পারিবারিক সূত্রে খবর, স্বাতীর সঙ্গে তাঁর বাবার বচসা বেঁধে যায়। তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। স্বাতী কোনওভাবেই তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে রাজি ছিলেন না। এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর রাগের চোটে চন্দ্রমোহন তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে এনে গুলি চালান। স্বামীর মৃত্যুর পর চন্দ্রমোহন পুলিশের কন্ট্রোলরুমে ফোন করে জানান যে, তিনি তাঁর মেয়েকে খুন করেছেন এবং এখন তাঁকে গ্রেফতার করা হোক। পরে তিনি নিজেই বাইক চালিয়ে এসে ঠারিওয়ান থানায় পৌঁছন। অনিল কুমার জানিয়েছেন, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চন্দ্রমোহন পুলিশকে জানিয়েছেন, তাঁর বিবাহিত মেয়ের কার্যকলাপে তিনি বীতশ্রদ্ধ হয়েই এই চরম পদক্ষেপ গ্রহণ করেছেন। সার্কেল অফিসার আরও জানিয়েছেন, ঘটনার পরই গা ঢাকা দেন নিহতের মা ও ভাই। তাঁদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। মৃতের শ্বশুরবাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget