এক্সপ্লোর

স্ত্রী পালিয়ে যেতে খুনী হয়ে ওঠে, হায়দরাবাদে গ্রেফতার মহিলাদের সিরিয়াল কিলার

১ জানুয়ারি কাভালা অনাথাইয়া নামে একজন জুবিলি হিলস পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন, তাঁর স্ত্রী কাভালা ভেঙ্কটাম্মার সন্ধান মিলছে না।

  হায়দরাবাদ: স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চম্পট দেওয়ায় হিংস্র হয়ে ওঠে। তারপর পরপর খুন করে ১৮ জন মহিলাকে। হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনী কুমার ঘোষণা করেছেন, মৈনা রামুলু নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ৪৫ বছর বয়স্ক মৈনা পেশায় শ্রমিক, থাকত হায়দরাবাদের বোরাবান্দায়। পুলিশ তদন্তে নেমে জেনেছে, সে ১৩ জন মহিলাকে খুনের পর গ্রেফতার হয়। খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড খাটার সময় জেল থেকে পালিয়ে যায় সে, তারপর ফের খুন করে ৫ মহিলাকে। পুলিশ জানিয়েছে, টাকার বিনিময়ে যৌনতার কথা বলে মৈনা মহিলাদের ফাঁদে ফেলত। এরপর তাঁদের খুন করে দামী জিনিসপত্র ছিনিয়ে গা ঢাকা দিত সে। ১ জানুয়ারি কাভালা অনাথাইয়া নামে একজন জুবিলি হিলস পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন, তাঁর স্ত্রী কাভালা ভেঙ্কটাম্মার সন্ধান মিলছে না। ভেঙ্কটাম্মা শ্রমিকের কাজ করতেন, ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। ২ নিখোঁজ মহিলার সন্ধানে যৌথ অপারেশনে নামে হায়দরাবাদ ও রাচাকোন্ডা পুলিশ। ৪ তারিখ ভেঙ্কটাম্মার দেহ পাওয়া যায় অঙ্কুশপুর গ্রামে রেল লাইনের পাশ থেকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ দেখে, জুবিলি হিলস এলাকার ইউসুফগুড়া টডি কমপাউন্ড এলাকায় মৈনা ভেঙ্কটাম্মাকে ফাঁদে ফেলে। নিয়ে যায় অঙ্কুশপুর গ্রামের একটি ফাঁকা এলাকায়। সেখানে মদ খাওয়ানোর পর তাঁকে বোল্ডার দিয়ে আঘাত করে খুন করে সে, তারপর গয়নাগাটি নিয়ে পালায়। পুলিশ আরও জানতে পারে, সে ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় মহিলাকেও একইভাবে খুন করে। সাইবারাবাদ থানার বালা নগর টোডি কমপাউন্ডে ১০ ডিসেম্বর তাঁকে ফাঁদে ফেলে মৈনা। সিদ্দিপেট জেলার জাপথা সিঙ্গ্যাপল্লী গ্রামের একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাঁর শাড়ি গলায় পেঁচিয়ে খুন করে তাঁকেও, লুঠ করে রুপোর গয়না। পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সে মৈনার বিয়ে হয়। কিন্তু স্ত্রী পালায় আর একজনের সঙ্গে। তখন থেকে তার ভেতরে তীব্র নারীবিদ্বেষ, মহিলাদের খুন করে প্রতিশোধস্পৃহা চরিতার্থ করত সে। ২০০৩ থেকে ২০১৯-এর মধ্যে এভাবে সে ১৬ জনকে খুন করে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget