এক্সপ্লোর

Smuggling in Kolkata: লেডিস মানি ব্যাগের আড়ালে চরস পাচার! কলকাতায় গোয়েন্দাদের হাতে গ্রেফতার ২

Arrested for smuggling in Kolkata: বিপুল পরিমাণ চরস-সহ দুই অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেফতার করা হয় ৷ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে ধৃত অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে পাঁচ কেজি চরস ৷

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: অভিনব কায়দাতে চরস পাচার ৷ লেডিস মানি ব্যাগের আড়ালে চরস পাচার হচ্ছিল! যা দেখে গোয়েন্দাদের চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় ৷ পুরুষের কাছে লেডিস পার্স ! সন্দেহের দানা সেখান থেকেই জমাট বাধঁতে শুরু করে গোয়েন্দাদের মনে ৷

নারকোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রের খবর, বিপুল পরিমাণ চরস-সহ দুই অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেফতার করা হয় ৷ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে ধৃত অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে পাঁচ কেজি চরস ৷ ধৃতদের নাম, রাধেশ্যাম চওপাল ও লক্ষণ কুমার ৷ ধৃত দুই ব্যক্তি বিহারের মধুবনীর বাসিন্দা ৷ তাদের বিরুদ্ধে চরস সাপ্লাই দেওয়ার অভিযোগ রয়েছে ৷ এনসিবি গোয়েন্দা সূত্রের খবর, কারুকার্য করা লেডিস মানি ব্যাগের আড়ালে ওই বিপুল পরিমাণ চরস আনা হচ্ছিলো৷ যা দেখে খালি চোখে সন্দেহের উপায় নেই ৷ কারণ এধরণের মহিলাদের মানি ব্যাগে সাধারণত কেউ সার্চ করেন না ৷ আর এরই সুযোগ নিয়ে পাচারকারীরা রমরমিয়ে পাচার করছিলো চরস ৷ ওই রং বেরঙের লেডিস ব্যাগের আড়ালেই প্যাকেটের মধ্যে লুকিয়ে আনছিল চরস ৷ সন্দেহ হয় এনসিবি গোয়েন্দাদের ৷ সূত্র মারফত খবর পেয়ে গোয়েন্দারা নজর রেখেছিলেন ৷ সন্দেহভাজন দুই ব্যক্তির কাছে লেডিস পার্স কেন? কি রয়েছে তার মধ্যে? সুযোগ বুঝে ওই লেডিস পার্স সার্চ করেন গোয়েন্দারা ৷ গোয়েন্দাদের দাবি, লেডিস পার্সের উপরের কারুকার্য করা ব্যাগের চামড়ার নিচে লুকানো ছিল চরস ৷ সেখান থেকে লক্ষাধিক টাকার চরস উদ্ধার হয় |

এছাড়াও প্রায় ৩৮ কেজি চরস-সহ গ্রেফতার হয়েছে অপর এক অভিযুক্ত ৷ ধৃতের নাম সন্তোষ কুমার ঝা ৷ বিহারের বাসিন্দা সন্তোষের সঙ্গে এদের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

গোয়েন্দাদের দাবি, এর আগেও বহু ক্ষেত্রে চরস উদ্ধার হয়েছে ৷ তা বলে পুরুষের কাছে মহিলাদের লেডিস পার্স ! ওই লেডিস পার্সই শেষ পর্যন্ত বিপুল পরিমাণ চরস উদ্ধারে এক ধাপ এগিয়ে দিলো গোয়েন্দাদের ৷ তবে এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ ওই চরস কাকে দেওয়ার কথা ছিল? কীভাবে চলতো এই পাচার? বিহার - কলকাতাতে আন্তঃরাজ্য চরস পাচার যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget