এক্সপ্লোর

Uttar Pradesh News: উত্তরপ্রদেশে কিশোরের উপর যৌন নির্যাতন, মারধরের পর জিভ দিয়ে পরিষ্কার করানো হল থুতু, গ্রেফতার ২ যুবক

Uttar Pradesh Boy Assaulted: উত্তরপ্রদেশের অমেঠী থেকে এই ঘটনা সামনে এসেছে।

অমেঠী: উত্তরপ্রদেশে এবার যৌন নির্যাতনের শিকার এক কিশোর। যৌন নির্যাতনের পর বেধড়ক মারধরও করা হল তাঁকে। এমনকি কিশোরকে দিয়ে নিজেদের থুতুও জিভ দিয়ে পরিষ্কার করানোর অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। (Uttar Pradesh News)

উত্তরপ্রদেশের অমেঠী থেকে এই ঘটনা সামনে এসেছে। ১৫ বছরের এক কিশোরের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে সেখানে। নির্যাতনের শিকার কিশোরের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এর পর ২৩ বছর বয়সি নিতিন এবং ২৪ বছর বয়সি রোহিতকে গ্রেফতার করে পুলিশ। (Uttar Pradesh Boy Assaulted)

নির্যাতিত কিশোরের বাবা জানিয়েছেন, ১৮ জুলাই সন্ধেয় তাঁর ছেলের উপর চড়াও হয় নিতিন ও রোহিত। মোটর সাইকেলে চাপিয়ে কার্যত তুলে নিয়ে যায়। বরসন্ডা গ্রামে কিশোরকে নামায় তারা। সেখানে বেধড়ক মারধর করা হয় তাকে। এর পর, সিংহমাউ গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয়। ওই কিশোরকে জিভ দিয়ে নিজেদের থুতুও পরিষ্কারে বাধ্য করে অভিযুক্তরা। 

যে  বাগানে ওই কিশোরের উপর অত্যাচার চালানো হয়, তার মালিক শের বাহাদুর সিংহ নামের একব্যক্তি। পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের সময় তোয়ালে দিয়ে কিশোরের মুখ চেপে ধরে অভিযুক্তরা। অত্যাচারের পর কিশোরের ফোনও ভেঙে দেওয়া হয়। নির্যাতিত কিশোরের বাবাই ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধী রয়েছে ওই কিশোর।

বাসার শুকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিনেশ কুমার জানিয়েছেন, দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। সেই মতো পরবর্তী পদক্ষেপ করা হবে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে। অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে, কড়া শাস্তি দিতে হবে বলে দাবি স্থানীয়দের।

দু'দিন আগেই উত্তরপ্রদেশের লখনউ থেকে ভয়ঙ্কর ঘটনা সামনে আসে। সেখানে চার বছরের এক কন্যাকে ‘ডিজিটাল ধর্ষণ’ করে তার স্কুলের গাড়ির চালক। ইন্দিরানগর থানায় সেই মর্মে অভিযোগ দায়ের হয়। জানা যায়, গত ১৪ জুলাই এই ঘটনা ঘটে। মেয়েটির মা জানিয়েছেন, যৌনাঙ্গে যন্ত্রণার কথা জানায় মেয়ে। তিনি আঘাত দেখতে পান। চিকিৎসকের কাছে নিয়ে গেলে, যৌনাঙ্গে কিছু ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে জানান তিনি। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। তাই দু’দিন পর মেয়েটির পরিবার থানায় যায়। ‘ডিজিটাল ধর্ষণ’ বলতে কারও অসম্মতিতে যৌনাঙ্গে হাত বা পায়ের আঙুল প্রবেশ করানোকে বোঝানো হয়, যা ইংরেজিতে Digit হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget