এক্সপ্লোর

Rajasthan News: ICU-তে ভর্তি রোগিণীকে ধর্ষণ, রাজস্থানের সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা, শুরু তদন্ত

Woman Assaulted in Hospital: গত ৪ জুন রাতে রাজস্থানের আলওয়ারের ESIC Medical College-এ এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

জয়পুর: রাজস্থানে সরকারি হাসপাতালে রোগিণীকে ধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় হাসপাতালের এক নার্সিং স্টাফ তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের হয়েছে। নির্যাতিতার দাবি, ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয় তাঁকে। তার পর ঘটানো হয় অপরাধ। যে সময় তাঁর উপর পাশবিক নির্যাতন চলে, সেই সময় ওয়ার্ডের ঠিক বাইরেই পরিবারের লোকজন অপেক্ষা করছিলেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। 

গত ৪ জুন রাতে, বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ারের ESIC Medical College-এ এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ৩২ বছর বয়সি নির্যাতিতা ICU-তে ভর্তি ছিলেন। সেখানে এক নার্সিং স্টাফ ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অচৈতন্য ভাব কাটলে নির্যাতিতা চিৎকার করতে থাকেন। সেই সময় তাঁর স্বামীকে ডেকে পাঠান হাসপাতালের কর্মীরা। তাঁর শয্যা সেই সময় চারিদিক থেকে পর্দায় ঘেরা ছিল। স্বামী যখন এসে পৌঁছন, তখনও কার্যত ঘোরে ছিলেন ওই মহিলা। 

পরদিন সকালে পুরোপুরি হুঁশ ফেরে ওই মহিলার। পরিবারের কাছে সব কথা খুলে বলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। আলওয়ারের ASI মহাবীর সিংহ বলেন, "এক ব্যক্তি এফআইআর দায়ের করেন। তিনি জানান, ৩২ বছর বয়সি তাঁর স্ত্রী হাসপাতালের ICU-তে ভর্তি ছিলেন। সেখানে তাঁকে এক নার্সিং স্টাফ ধর্ষণ করে।"

জানা যাচ্ছে, পর্দা টাঙিয়ে নির্যাতিতার শয্যা ঘিরে ফেলে অভিযুক্ত। এর পর ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয় নির্যাতিতাকে। সেই অবস্থায় যৌন অত্যাচার চালানো হয় তাঁর উপর। কিছু যে একটা ঘটছে তা বুঝতে পারেন ওই মহিলা। তিনি বাধা দেওয়ারও চেষ্টা করেন। এর পর স্বামীর নাম ধরে ডাকতে থাকেন তিনি। স্বামীকে ডেকে আনা হলেও, সেই সময় কথা বলার মতো অবস্থায় ছিলেন না ওই মহিলা। কথা জড়িয়ে যাচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েন।

ঘটনার সময় ওয়ার্ডে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী, আর এক মহিলা রোগীর স্বামীও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নার্সিং স্টাফ অন্যায় কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই ছুটে যান নির্যাতিতার স্বামী। কিন্তু হাসপাতালের তরফে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। অভিযুক্ততে দিয়ে নির্যাতিতা ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চাওয়ানো হয়। কিন্তু বিষয়টি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছে যায়, আর তাতেই পদক্ষেপ করে পুলিশ। 

নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাঁর বয়ানও রেকর্ড করেছে পুলিশ।  পুলিশ জানিয়েছে, সরাসরি অভিযুক্তকে শনাক্ত করেছেন ওই মহিলা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতালের ডিন অসীম দাস জানিয়েছেন, খবর পাওয়ার পরই তদন্তকারী দল গঠন করা হয় তাঁদের তরফে। শীঘ্রই রিপোর্ট জমা পড়বে। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। যদিও গোড়ায় তাঁরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ নির্যাতিতার পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget