এক্সপ্লোর

Bankura News:বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাঁকুড়ায়, আহত আরও ১

Motorbike Accident:বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১ ব্যক্তির। জখম আরও ১। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বহড়াখুল্লা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সাধন দাস বলে জানিয়েছে পুলিশ।

প্রবীর চক্রবর্তী, বাঁকুড়া: বাইক দুর্ঘটনায় (Motorbike Accident) মর্মান্তিক মৃত্যু ১ ব্যক্তির। জখম আরও ১। বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় থানার বহড়াখুল্লা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সাধন দাস বলে জানিয়েছে পুলিশ।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, সাধন দাস নামে ওই প্রৌঢ়ের বাড়ি বেলিয়াতোড় থানার দধিমুখা গ্রামে। এদিন আত্মীয়া গীতা মণ্ডলকে নিয়ে বাঁকুড়ার দিক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই পিছন থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান তাঁদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে বেলিয়াতোড় থানার পুলিশ প্রথমে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকরা সাধন দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত গীতা মণ্ডল আপাতত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক গাড়িটির চালক এখনও পলাতক। পুলিশ দুটি গাড়িই উদ্ধার করে বেলিয়াতোড় থানায় নিয়ে গিয়েছে। প্রসঙ্গত, এ রাজ্যে সড়ক দুর্ঘটনা একেবারে নতুন নয়। নানা প্রান্তে প্রায়শই এই ধরনের ঘটনার জেরে মর্মান্তিক মৃত্যু হয়েছে অনেকের। 

হাওড়ার দুর্ঘটনা...
গত মাসেই যেমন একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল হাওড়া। জাতীয় সড়কে সিএসটিসি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে চারচাকা গাড়ির। তাতে বেঘোরে মৃত্যু হয় তিন যাত্রীর। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। মৃতদেহ বার করতে না পেরে গ্যাস কাটার আনতে হয়। চিঁড়েচ্যাপ্টা হয়ে যাওয়া দেহগুলিকে বের করা হয় এক এক করে। হাওড়ার বাগনানের বরুণদা এলাকার ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের উপরের ওই ঘটনার স্মৃতি এখনও অনেককেই তাড়া করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি সিএসটিসি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি চারচাকা গাড়ির। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়ির অর্ধেক অংশ বাসের নিচে ঢুকে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কোলাঘাটের দিক থেকে একটি গাড়ি কলকাতারমুখী লেন ধরে ছুটে আসছিল। উল্টো দিক থেকে ছুটে আসছিল হাবড়া থেকে দিঘাগামী একটি সিএসটিসি বাস। বরুণদার কাছে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তাতে ডিভাইটার টপকে খড়্গপুরমুখী লেনে ঢুকে পড়ে সেটি। সেই সময় উল্টো দিক থেকে ছুটে আসা বাসটিও এসে পড়ে। গাড়িটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসটির। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির অর্ধেক অংশ ঢুকে যায় বাসটির নিচে। বেশ খানিক ক্ষণ সেই অবস্থাতেই গাড়িটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি। কিছুটা দূর গিয়ে তার পর থেমে যায় বাসটি। আচমকা চোখের সামনে এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা। ভিড় জমে যায় এলাকায়।    

আরও পড়ুন:তীব্র গরম! আগামী সপ্তাহে রাজ্যের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি: মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget