এক্সপ্লোর

Coochbehar: ভোটের বাকি ১ সপ্তাহ, আজ সন্ত্রাসদীর্ণ কোচবিহারে রাজ্যপাল, যাবেন হাসপাতালেও

গতকাল জেলায় পৌঁছেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সকালে রাজ্যপালের কাছে নালিশ জানাতে সার্কিট হাউসে যান হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা।

কোচবিহার: পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে আজ হিংসাদীর্ণ কোচবিহারে (Cooch behar) রাজ্যপাল (C.V Ananda Bose)। রাজনৈতিক সংঘর্ষে আহত একজনকে দেখতে যাবেন বেসরকারি হাসপাতালে। ভোটকে কেন্দ্র করে কোচবিহারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হানাহানি লেগেই আছে। গতকাল জেলায় পৌঁছেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সকালে রাজ্যপালের কাছে নালিশ জানাতে সার্কিট হাউসে যান হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ বিজেপি নেতারাও। এর আগে সন্ত্রাস-বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ে যান রাজ্যপাল। 

দিনহাটায় অশান্তি: রাজ্যপালের সফরের মধ্যেই ফের কোচবিহারের দিনহাটায় (Dinhata) অশান্তি শুরু হয়েছে। ওকরাবাড়িতে কংগ্রেস (Congress) প্রার্থী জহিরুল মিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বোমা ছোড়ায় একটি ঘরে আগুন ধরে যায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর (Congress Candidate) পরিবারের। স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। কংগ্রেস প্রার্থীর পরিবারের দাবি, বাড়িতে বসে বৈঠক করছিলেন দলীয় কর্মীরা। তখনই বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধার: রাজ্যপালের সফরের দিনই ঘটনার ঘনঘটা কোচবিহারে পঞ্চায়েত ভোটকে (Panchayat Election) ঘিরে হিংসার আবহেই কোচবিহারের দিনহাটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য। আজ সকালে সাহেবগঞ্জের খট্টিমারি এলাকায় পুকুর পাড়ে অচেনা ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।                           

দিলীপ ঘোষের মন্তব্য:  গতকালই বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'তৃণমূলের ভোট করিয়ে জেতার জোর নেই। তাই নতুন-পুরনো মামলায় বিরোধী প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। বিনা কারণে পুলিশ পাঠানো হচ্ছে বাড়িতে। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। কোচবিহারে বিজেপির জেলা পরিষদ প্রার্থী গ্রেফতার হওয়ায় তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।

আরও পড়ুন: Things to do in morning: রোজকার ইঁদুরদৌড়ে ক্লান্ত? সকালে উঠে এই অভ্য়াসগুলি বদলে দেবে আপনার জীবন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget