এক্সপ্লোর

Guest Lecturer Recruitment: ক্লাস প্রতি ১০০ টাকা! অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

West Bengal News: গোটা বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলেজে ক্লাসপিছু সাম্মানিক ১০০ টাকা! দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিস্মিত শিক্ষামহলের একাংশ। ১০০ টাকা সাম্মানিকে ৬ জন অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস নয়, এও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক: গোটা বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, তৃণমূল আমলে এটাই শিক্ষার দাম। সরকার পোষিত তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে ক্লাসপিছু সাম্মানিক দিনমজুরের একদিনের আয়ের থেকেও কম। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে চলতি বছরের মার্চে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপকের ক্লাসপিছু বেতন ৩০০ টাকা ধার্য করা নিয়ে বিতর্ক তৈরি হয়। 

 

এর আগে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটা আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। যেখানে বলা হয়েছিল তারা পদার্থবিদ্যায় বিশেষ লেকচারার পদে নিয়োগ করতে চায়। তাতে ন্যূনতম যোগ্যতা ধরা হয়ে, পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, সঙ্গে নেট কিংবা পিএইচডি। অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হয়েছিল। এখানে বেতন বলা হয়েছিল, ক্লাসপিছু ৩০০ টাকা। ৩০০ টাকার বিনিময়ে একজন নেট কিংবা পিএইচডি পদার্থবিদ্যার স্নাতকোত্তর তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে পড়াতে যেতে হবে। এই সিদ্ধান্তে হইচই পড়ে যায। অনেকে বলেন, যেখানে ইউজিসি বলছে ক্লাসপিছু দেড় হাজার টাকা করে দিতে হবে, সেখানে ক্লাসপিছু কেন একজন অধ্যাপকের ৩০০ টাকা করে বেতন হবে ? সপ্তাহে তিনি সর্বোচ্চ চারটি করে ক্লাস নিতে পারবেন। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে যিনি চাকরি পাবেন, সবকিছু ধরলে তিনি মাসে ৪৮০০ টাকা বেতন পাবেন। এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-ই তার আগে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ঝাড়ুদারের বিজ্ঞপ্তি দিয়েছিল। তাঁর বেতন হচ্ছে- মাসে ৫ হাজার টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদারের বেতন একজন অধ্যাপকের থেকেও বেশি হবে ? অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম হবে ? আর এবার দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিস্মিত শিক্ষামহলের একাংশ।

আরও পড়ুন: Kolkata News: ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু, হরিদেবপুরে বোমাতঙ্ক

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget