এক্সপ্লোর

Swasthya Sathi Scheme: স্বাস্থ্য সাথী থেকে বাদ ১৪২ বেসরকারি প্রতিষ্ঠান! আপনার এলাকায় কোনটি?

West Bengal News: একাধিক অভিযোগে এবার স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার ৪টি বেসরকারি হাসপাতাল-সহ রাজ্যের মোট ১৪২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) থেকে অপসারিত রাজ্যের ১৪২টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। সাময়িকভাবে প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে (Hopsitals)। ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোথাও স্বাস্থ্যক্ষেত্রে অনিয়ম, নেই প্রয়োজনীয় পরিকাঠামো। কোনও হাসপাতালে আবার ভর্তি-সহ একাধিক ত্রুটি। আবার কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট গাইডলাইন। এমন একাধিক অভিযোগে এবার স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার ৪টি বেসরকারি হাসপাতাল-সহ রাজ্যের মোট ১৪২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে।

স্বাস্থ্য দফতরের নিজস্ব তদন্তে দেখা গিয়েছে যে একাধিক হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামোটুকুও নেই। তার উপর বেশ কয়েকটি হাসপাতাল স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট নিয়মও মানছে না বলে দেখা গিয়েছে। এরমধ্যে ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সাসপেন্ড করা হয়েছে এবং আরও ৪টি প্রতিষ্ঠানে তদন্ত চলছে বলে এই মুহূর্তে রোগী ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে। 

কীসের ভিত্তিতে সিদ্ধান্ত?
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিভিন্ন সময় স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়ে যেসব অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে অভিযোগ খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিয়মের কথা বলেছেন,  অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সদস্য উৎপল বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের অভিযোগ, স্বাস্থ্যসাথী নামেই আছে, তার সুফল পাচ্ছে না রাজ্য়ের মানুষ। এই নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা ও চিকিৎসক নেতা ইন্দ্রনীল খাঁ, চিকিৎসক ও বিজেপি নেতা। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব এসেছে রাজ্যের শাসক শিবির থেকে।

কিন্তু রোগ নিরাময়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র ভরসা সেখানেই যদি একের পর এক অনিয়ম হয় তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? উঠছে প্রশ্ন।

এর আগেও কড়া নির্দেশ:
কদিন আগেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের রোগী দেখতে হলে এ রাজ্যের রেজিস্ট্রেশন থাকতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি জারি করে নির্দেশ দেওয়া হয়েছিল যে 'অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নিয়ে দেখা যাবে না স্বাস্থ্য সাথী প্রকল্পের রোগীকে। স্বাস্থ্য সাথী প্রকল্পের রোগী দেখতে থাকতেই হবে বাংলার রেজিস্ট্রেশন। ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকলে নথিভুক্ত করতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে।'

আরও পড়ুন: স্বাস্থ্য খাতে বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে ধর্নার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget