এক্সপ্লোর

21 July Controversy: ২১ শে জুলাই নিয়ে দড়ি টানাটানি, কোন সমাবেশে যাবেন শহিদ পরিবারের সদস্যরা? বাড়ছে বিভ্রান্তি

21 July Update: বিজেপি সরকারের আমলে প্রথমবার তৃণমূলের শহিদ দিবস। ২১ জুলাই আসতে আর বাকি নেই এক মাসও

অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কার ডাকে সারা দিয়ে ২১ শে জুলাইয়ের সমাবেশে যাবেন? 'কালীঘাট-তৃণমূল' না 'ঋতব্রত-তৃণমূল'? ধন্দে তৃণমূলের শহিদ পরিবারের সদস্যরা। এরই মধ্যে আমন্ত্রণ জানাতে তাঁদের শহিদদের পরিবারের কাছে পৌঁছে গেলেন 'কালীঘাট-তৃণমূল'-এর দিকে থাকা কাউন্সিলর। 

২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি

বিজেপি সরকারের আমলে প্রথমবার তৃণমূলের শহিদ দিবস। ২১ জুলাই আসতে আর বাকি নেই এক মাসও। তার আগে এই দিনটিকে স্মরণ করা নিয়েও তুঙ্গে উঠেছে তৃণমূলের দুই শিবিরের দড়ি-টানাটানি। 'কালীঘাট-তৃণমূল' না 'ঋতব্রত-তৃণমূল'?
কারা করবে এই সমাবেশ? এই নিয়েই তুঙ্গে চাপানউতোর। আর এর মধ্যে পড়ে সবচেয়ে বেশি অবহেলিত বোধ করছেন ১৯৯৩ সালে ২১ জুলাইয়ে প্রাণ হারানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধাদের পরিবার।

পূর্ব যাদবপুরের বাসিন্দা রেণু শর্মা। ১৯৯৩ সালের ২১শে জুলাই ধর্মতলায় প্রাণ দিয়েছিলেন তাঁর স্বামী শ্রীকান্ত শর্মা। এবারের সমাবেশ অবশ্য তাঁর জন্য একেবারেই অন্যরকম। ২১ জুলাইয়ে নিহত শ্রীকান্ত শর্মার স্ত্রী রেণু শর্মা বলছেন, 'এসব ভাগাভাগি হচ্ছে এগুলো অপমান। সেরকম হলে যাবই না। কার ডাকে কার কাছে যাব কিছুই বুঝতে পারছি না।'। অন্যদিকে, ২১ জুলাইয়ে নিহত শ্রীকান্ত শর্মার মেয়ে প্রিয়াঙ্কা শর্মা বলছেন, 'এবছর তো অন্যরকম। যে যার স্বার্থ নিয়ে কেটে পড়েছে।'

কী বলছে শহিদ পরিবারগুলি?

২১শে জুলাইয়ের ভিড় টানতে আবার মাঠে নেমে পড়েছে 'কালীঘাট-তৃণমূল'। দলের শহিদদের বাড়িতে পর্যন্ত ছুটে যাচ্ছেন নেতারা। যেমন ৯৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত। ছুটে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছে। বাড়িতে গিয়ে রীতিমতো আবদারের সুরে আমন্ত্রণ জানালেন। কলকাতা পুরসভার কাউন্সিলর, ৯৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তকে বলতে শোনা গেল, 'আমি চিরকাল মমতা বন্দ্য়োপাধ্যায়ের সাথে ছিলাম, আছি। যাবেন তো? আপনারা যাবেন কিন্তু। আমি আমন্ত্রণ জানিয়ে গেলাম।' অন্যদিকে, ২১ জুলাইয়ে নিহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদা বিকাশ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমি কল্যাণকে যেতেই মানা করেছিলাম সেদিন। বলেছিলাম রাইটার্সে গন্ডগোল হবে। গেল। তারপরেই এই ঘটনা।' এরপরে তপন দাশগুপ্ত বলেন, 'আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়ে আমন্ত্রণ জানিয়ে গেলাম। এরপর আবার কেউ করতে এলে বিষয়টা খারাপ হবে।'

সূত্রের খবর, ২১শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশে চিঠি দিয়েছে তৃণমূলের দুই পক্ষই। তৃণমূলের শহিদের ভাই অনুপকুমার দাস বলছেন, 'সেটা পরে সিদ্ধান্ত নেব।  এখন বিভ্রান্তিতে আছি। এখন দিদি যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব।' এখন দেখার, শহিদের পরিবাররা কোন তৃণমূলের পাশে থাকে, ২১ জুলাই, কাদের মঞ্চে তাদের দেখা যাবে।

আরও পড়ুন: Radharaman Das: ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget