এক্সপ্লোর

21 July TMC : ২১ জুলাই তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম

Kolkata TMC : পথে নেমেছে অতি সুসজ্জিত কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। 

কলকাতা : করোনাকালে ( Coronavirus )  ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই ( 21 July ) তৃণমূলের । তাই এবার কোমর বেঁধে তৈরি হচ্ছে ঘাস-ফুল শিবির । রাজ্য জুড়ে উৎসবের মেজাজে সবুজ-সমর্থকরা। বহুদিন আগে থেকেই শুরু হয়েছে তৃণমূলের সমাবেশের প্রচার। এবার লাস্ট মিনিট প্রেপারেশন। কলকাতার প্রাণকেন্দ্রে মঞ্চের কাঠামো, বাঁশের বেড়া দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গে পথে নেমেছে অতি সুসজ্জিত কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। 

রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম
তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম। প্রায় দু’-আড়াই বছর অকেজো অবস্থায় পড়েছিল টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ২২৩ নম্বর ট্রাম। করোনার জন্য গত ২ বছর ট্রাম সাজিয়ে ২১ জুলাইয়ের প্রচার হয়নি। এবার টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে এই ট্রাম সাজিয়ে তোলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রতীকে সেজে উঠেছে ট্রাম
মহানগরের ভালবাসার ট্রাম সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রতীকে।  কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী-সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট আর ছবিতে। তৃণমূলের তরফে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মূলত ২১ জুলাইয়ের প্রচারের জন্য ব্যবহার করা হলেও, এই ট্রামে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। এই ট্রাম নিয়ে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে সমর্থকদের মনে। কেউ কেউ আবার সুসজ্জিত ট্রামের সঙ্গে সেলফিও তুলছেন ডিপোয় গিয়ে। 

এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ (Martyr's Day)  উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ। এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের ( 21 July ) মঞ্চে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে, সারা রাজ্য থেকে কলকাতায় আসেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন 

আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা, আলাদা গেট ছাড়া আর কী কী ব্যবস্থা

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget