এক্সপ্লোর

Primary Job: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মধ্যেই মালদায় নিয়োগ-নির্দেশ, কত জন পাচ্ছেন চাকরি ?

HC On Primary Job: ২০০৯-এ পরীক্ষা, ১৫ বছরের অপেক্ষার পরে নিয়োগের নির্দেশ, কত জন পেতে চলেছেন চাকরি ?

কলকাতা: তখন সবে প্রথম দফা ভোট শেষ হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) হাইকোর্টের রায়ে কার্যত নড়ে যায় শাসকদল। এক লহমায় প্রায় ২৬ হাজার চাকরি চলে যায় বাংলার শিক্ষকদের। বলাইবাহুল্য গত কয়েকদিন এনিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, এর দায়ি 'বিজেপি।' যদিও এদিন মালদা সফরে এসে এর জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন মোদি (PM Modi)। এহেন মুহূর্তেই প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মধ্যেই, মালদায় নিয়োগ-নির্দেশ। 

মালদায় প্রাথমিক স্কুলে চাকরি পেতে চলেছেন প্রায় ২৫০ চাকরিপ্রার্থী। ২০০৯-এ পরীক্ষা, ১৫ বছরের অপেক্ষার পরে নিয়োগের নির্দেশ। ২ মাসের মধ্যে ২৫০ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ বিচারপতি মান্থার।  চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত যারা কোর্টের দ্বারস্থ, তাদের চাকরির নির্দেশ। মূলত উত্তর ২৪ পরগনার পর এবার মালদায় প্রাথমিকে চাকরির নির্দেশ। ২ মাসের মধ্যে চাকরির নির্দেশ দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বলেছেন, 'দুর্নীতি হয়েছে, তদন্ত হলে পুরো প্যানেলই বাতিল হতে পারত। পুরো প্যানেল বাতিল হতে পারত, সেই জায়গায় কিছু তো চাকরি পাক।'

অপরদিকে, ২০১৬ সালের SSC-র শুধুমাত্র পুরো প্যানেলই নয়, বাতিল করা হল সমস্ত OMR শিট। ২৫ হাজার ৭৫৩ জনেরই OMR শিটই বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিপ্রার্থীদের। সোমবার হাইকোর্টের রায় সামনে আসার পর,আইনজীবীদের একাংশ মনে করছিলেন যে ২০১৬ সালের যোগ্য চাকরিপ্রার্থীদের পুনর্বহাল হওয়ার সুযোগ থাকবে।

কিন্তু পুরনো সমস্ত OMR শিটই বাতিল করা হয়েছে বলে আদালত স্পষ্ট করে দেওয়ার পর, সেই সম্ভাবনা আর থাকল না।এই মুহূর্তে যত শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ অনুযায়ী নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে SSC-কে।নতুন করে বিজ্ঞপ্তি, টেন্ডারের মধ্যে দিয়ে সম্পন্ন করতে হবে নিয়োগ। জুন মাসেই SSC-কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন, '২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ ..', মালদায় মোদির নিশানায় তৃণমূল

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget