এক্সপ্লোর

Dankuni Accident: বালি থেকে ডানকুনি যাওয়ার সময় পথ দুর্ঘটনা, মৃত মহিলা সহ ৩

Dankuni News: বালি থেকে ডানকুনি যাওয়ার সময় বাইক দুর্ঘটনার ফলে মৃত্যু হল একজন মহিলা সহ তিনজনের। ঘটনাটি ঘটেছে সিসি আর ব্রিজে।

ভাস্কর, বালি: বালি থেকে ডানকুনি যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল একজন মহিলা সহ তিন জন বাইক আরোহীর (Dankuni Accident)। মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিসিআর ব্রিজের ওপর। 

আরও পড়ুন: Mahalaya 2024: মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে তর্পণও সেরে নিলেন রাজ্য পুলিশের ডিজি

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একটি বাইকে চড়ে এক মহিলা সহ তিনজন বালি থেকে ডানকুনি যাচ্ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই সময় কোনও ভারী গাড়ি এসে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে রাস্তার ওপর গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ পরে নিশ্চিন্দা থানা ও বালি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে ওই তিনজন বাইক আরোহীকে উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Kolkata News: স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজন হলেন, সুজয় মজুমদার, রিংকি মজুমদার ও সৌরভ চন্দ্র দাস। তাঁদের তিনজনই হাওড়া জেলার লিলুয়ার আনন্দনগরের বাসিন্দা। ওই তিনজন বাইক আরোহীকে যে গাড়িটি ধাক্কা মেরেছে সেই ঘাতক গাড়িটির সন্ধান এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে সেখানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয় মানুষজন। রাতের বেলা বড় বড় গাড়িগুলি প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চালায় বলেও অভিযোগ। এর ফলে বাইক বা ছোট গাড়ির চালকদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই সঙ্গে অনেক গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালায় বলেও অভিযোগ উঠছে। অনেক সময় পুলিশ নাকা চেকিং চালালেও প্রতিদিন তা হয় না। যার জেরে ছোট গাড়ি বা বাইক আরোহীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়।। মঙ্গলবার রাতে সেই ধরনের কোনও গাড়ির জন্যই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা

 

সেরা শিরোনাম

Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget