এক্সপ্লোর

Paschim Bardhaman:মাছ ধরার জালে ময়াল সাপ, দুর্গাপুরের ঘটনায় চাঞ্চল্য

Python In Durgapur: পুকুরে মাছ ধরার জালে ওটা কী? কাছে যেতেই নজরে এল, সে এক বিশাল ময়াল সাপ। লম্বায় ৫ ফুট, ওজন ৫ কিলোগ্রাম। দুর্গাপুরের কাঁকসা বামুনারা  শিল্পতালুকে সাপটি ধরার খবর ছড়াতেই চাঞ্চল্য তৈরি হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পুকুরে মাছ ধরার জালে ওটা কী? কাছে যেতেই নজরে এল, সে এক বিশাল ময়াল সাপ (Python In Fishing Net)। লম্বায় ৫ ফুট, ওজন ৫ কিলোগ্রাম। দুর্গাপুরের (Durgpur  Kanksa Bamunara Industrial Park)  কাঁকসা বামুনারা  শিল্পতালুকে সাপটি ধরার খবর ছড়াতেই চাঞ্চল্য তৈরি হয়। ছুটে আসেন গ্রামবাসীরা। মাছের জালে ময়াল ধরার ছবি দেখতে ভিড়ে জমে যায়।

কী জানা গেল?
ময়াল ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন বনদফতরের কর্মীরা। পরে অবশ্য গোপালপুর বনবিভাগ দফতরের কর্মিদের হাতে তুলে দেওয়া হয় ময়ালটিকে। এর আগেও কাঁকসা এলাকার ওই জঙ্গলমহলে বহুবার জনবসতি এলাকা থেকে পাইথন বা ময়াল উদ্ধার হয়েছে। বন দফতর সূত্রে খবর, কাঁকসার জঙ্গল এলাকার ভিতরেই সাপটিকে ছেড়ে দেওয়া হবে। বনকর্মীদের ধারণা, খাবারের খোঁজেই এই ময়ালগুলি মাঝেমধ্যে জনবসতি এলাকায় চলে আসে। গত সেপ্টেম্বরে কাঁকসা এলাকারই তেলিপাড়া এলাকায় মাছের জালে আটকে যায় এক অজগর। সে বারও বনকর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে। 

মাসদুয়েক আগেও এক ঘটনা..
স্থানীয়দের ধারণা, সে বার খাবারের সন্ধানে কাঁকসার একটি জলাশয়ে চলে এসেছিল অজগরটি। তার পর মাছের জালে আটকে যায়। বিশালাকার সাপটিকে মাছের জালে ছটফট করতে দেখে ঘটনার দিন সকালে কাঁকসার তেলিপাড়া এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছিল। তড়িঘড়ি পানাগড় বন বিভাগে খবর দেওয়া হয়। বন দফতরের কর্মীরা পরে জাল থেকে অজগরটিকে উদ্ধার করে। তাঁদের বক্তব্য, সুস্থ অবস্থাতেই সাপটিকে উদ্ধার করা গিয়েছিল। পরে সেটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। যদিও, এদিনের মতো সে বারও তাকে দেখতে সকাল থেকে ভিড় জমান এলাকাবাসীরা। তখনও কাঁকসার জঙ্গল লাগোয়া বেশ কয়েক জায়গায়, অজগর দেখতে যাওয়ার ঘটনা আলোচনা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, বর্ষায় বিভিন্ন গর্ত জলপূর্ণ হয়ে যাওয়ায় খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে পাইথন। হাঁস, মুরগি বা ছোট ছাগলছানা খেয়ে ফেলে। সেপ্টেম্বরেও সম্ভবত সেই লোভেই জলাশয়ে চলে এসেছিল সেটি। গত বছর, জুলাই মাসে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। সে বার মাছ ধরার জালে উঠে আসে বিশালাকৃতি ময়াল সাপ। সে বার দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। দিনটি ছিল রবিবার। ভাল মাছের আশাতেই জালা ফেলা হয়েছিল দামোদর নদে। এদিকে ভোর ভোর জালে টান আসায় প্রথমে বড় মাছ উঠেছে মনে হয় বলেই টান দেওয়া হয়। নদী থেকে জাল তুলতেই ভয়ে কেঁপে উঠেছিলেন সকলে। জালে ছিল বিশালাকার এক ময়াল সাপ।

আরও পড়ুন:SSC নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠন হল নতুন ডিভিশন বেঞ্চ

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget