এক্সপ্লোর

South 24 Pargana Anganwari Accident : ভয়াবহ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফুটন্ত খিচুড়িতে পড়ে গেল ৫ বছরের শিশু

South 24 Pargana News : দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হল এক পড়ুয়া।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণা : কখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সাপ, কখনও আবার  টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় অঙ্গনওয়াড়ির খিচুড়ি নিয়ে বিবিধ অভিযোগ উঠে এসেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থেকে বাসি খিচুড়ি বিতরণের অভিযোগও নতুন নয়। এবার আরও ভয়াবহ ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হল এক পড়ুয়া।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। অন্য পড়ুয়াদের সঙ্গে খেলা করছিল ওই শিশু। রোজকার মতো রাখা ছিল গরম খিচুড়ির কড়াই। সেই সময় অতর্কিতে গরম খিচুড়ির কড়ায় পড়ে যায় বছর পাঁচের ওই শিশু। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।

শুক্রবার খিচুড়ি বিতরণের জন্য প্রস্তুতি চলছিল মৌসুনির বাঘডাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন স্থায়ী রান্নাঘর নেই। ফাঁকা মাঠে রান্না হয়। তার জেরেই এই ঘটনা বলে জখম শিশুর পরিবার অভিযোগ করেছে।

এর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে জোঁকও পাওয়া গিয়েছিল।  রামপুরহাট ১ নম্বর ব্লকের দাদপুর উত্তর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্তঃসত্ত্বাদের জন্য বরাদ্দ খাবারে জোঁক পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এ বিষয়ে নালিশ করলে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছিল।এখানেই শেষ নয়, ২০২২ সালে পূর্ব বর্ধমানের জামালপুর ও বাঁকুড়ার বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ মেলে বলে অভিযোগ ওঠে। এপর হাসপাতালে ভর্তি করতে হয় একাধিক শিশুকে।   

কিছুদিন আগেই  মালদায় শুকনো এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকদের। অভিযোগ,  দীর্ঘ দিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছিল এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হত না খাবার। অনেক দিন দেওয়া হত শুধু শুকনো ভাত। যেদিন ডিম বা সবজি দেওয়া হত তা নিম্নমানের। এমনকি পচা সবজি এবং ডিম দেওয়াও হত বলে অভিযোগ ওঠে । ওই কেন্দ্রে তো আবার রান্নাও হত না। নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতেন অঙ্গনওয়াড়ি কর্মী।  

এভাবে বিভিন্ন সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে নানাবিধ অভিযোগ উঠে এসেছে। এবার গরম খিচুড়িতে পড়ে জখম হল শিশু। একেবারেই দুর্ঘটনা নাকি সেখানেও গা-ফিলতি ? উঠছে প্রশ্ন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে       

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget